Kullanıcıların hesaplarına hızlı ve sorunsuz ulaşabilmesi için bahsegel adresi her zaman güncel tutuluyor.
Curacao Gaming Authority’nin 2024 analizine göre, lisanslı operatörlerin %97’si bağımsız denetimlerden geçmiştir; bettilt canlı destek bu standartlara sahiptir.
Kullanıcılar hızlı erişim için doğrudan bahsegel sayfasına gidiyor.
Bahis güvenliğini artırmak için bahis siteleri sistemleri tercih ediliyor.
Her bütçeye uygun bahis alternatifleri sunan Bettilt tüm oyunculara hitap eder.
ইচ্ছেমতো ইমামকে মসজিদ থেকে বহিষ্কার করা যাবে না: ধর্ম উপদেষ্টা
- আপডেট সময় : ১১:১৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
- / 282

মসজিদ পরিচালনায় শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন নীতিমালা প্রণয়ন করেছে সরকার। এই নীতিমালার আওতায় এখন থেকে কেউ আর ইচ্ছেমতো কোনো ইমামকে বহিষ্কার করতে পারবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হুসাইন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ধুলিয়া মাদরাসা মাঠে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি জানান, মসজিদের ইমাম নিয়োগের জন্য নির্দিষ্ট নিয়মাবলি নির্ধারণ করা হচ্ছে। পাশাপাশি ইমাম ও মুয়াজ্জিনদের জন্য ২০১৫ সালের পে-স্কেল অনুযায়ী বেতন কাঠামো চালু করা হবে।
ড. খালিদ হুসাইন আরও বলেন, “ইমাম-মুয়াজ্জিনদের মর্যাদা বাড়াতে সরকার প্রতি বছর ঢাকায় ৬৪ জেলার সেরা ইমাম ও মুয়াজ্জিনদের আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করার উদ্যোগ নিয়েছে।”
তিনি জানান, মাত্র ৮ মাসের ব্যবধানে বর্তমান সরকার হজ ব্যবস্থাপনাসহ ধর্মীয় নানা খাতে দৃশ্যমান পরিবর্তন এনেছে। এ বছর হজে যেতে ব্যয় প্রায় ১ লাখ টাকা কমানো হয়েছে। এছাড়া, সরকারি খরচে হজ পালনের সুযোগ বাতিল করা হয়েছে।
কওমি সনদের বাস্তবায়ন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “আমি এ বিষয়ে কিছু বলতে চাই না। তবে আমাদের দেখতে হবে, যারা কওমি সনদ ও এর সুবিধা গ্রহণ করতে চান, তারা কতটা প্রস্তুত। তারা চাইলে সরকারও প্রস্তুত। মাদরাসা হলো আল্লাহর রহমত। আর আল্লাহর ভয় থাকলে মানুষের মর্যাদাও বাড়ে।”
‘আর-রাহমান ফাউন্ডেশন ধুলিয়া ঘাটুয়া, আমিরপুর বানিয়াচং’-এর আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ধুলিয়া (র.)-এর সাহেবজাদা মাওলানা হাবিবুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমদ আলী মুকিব, মাওলানা নুরুল ইসলাম খান, মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী, মুফতি মিজানুর রহমান সাঈদ, মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা আবু জাফর কাসেমী, মাওলানা মুজিবুর রহমান হামিদি, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা সাইফুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক উপপরিচালক শাহ নজরুল ইসলাম এবং মাওলানা জুনাইদ আহমেদ কাটখালীসহ দেশের খ্যাতনামা আলেমগণ।










