Kullanıcıların hesaplarına hızlı ve sorunsuz ulaşabilmesi için bahsegel adresi her zaman güncel tutuluyor.
Curacao Gaming Authority’nin 2024 analizine göre, lisanslı operatörlerin %97’si bağımsız denetimlerden geçmiştir; bettilt canlı destek bu standartlara sahiptir.
Kullanıcılar hızlı erişim için doğrudan bahsegel sayfasına gidiyor.
Bahis güvenliğini artırmak için bahis siteleri sistemleri tercih ediliyor.
Her bütçeye uygun bahis alternatifleri sunan Bettilt tüm oyunculara hitap eder.
Kazanç oranlarını artırmak için özel sistemler kullanan bahsegel kullanıcılarına avantaj sağlar.
আলোচিত এনসিপি নেতা গাজীকে সাময়িক অব্যাহতি
- আপডেট সময় : ১০:৩৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
- / 195

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দীন তানভীরকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) পাঠ্যবই ছাপার কাজে কমিশন বাণিজ্য এবং জেলা প্রশাসক নিয়োগে অনৈতিক হস্তক্ষেপের অভিযোগে এ সিদ্ধান্ত নেয় দলটি।
সোমবার (২১ এপ্রিল) রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই অব্যাহতির কথা জানানো হয়। এর আগে, একইদিন গাজী সালাউদ্দীনের সচিবালয়ে প্রবেশের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। পরে দলীয় সিদ্ধান্ত হিসেবে তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ মার্চ একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী গাজী সালাউদ্দীনের বিরুদ্ধে এনসিটিবি’র পাঠ্যবই মুদ্রণের কাজে অবৈধভাবে কমিশন আদায়ের অভিযোগ রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে জেলা প্রশাসক পদে নিয়োগে প্রভাব খাটানোর চেষ্টার কথাও উল্লেখ করা হয়।
এই প্রেক্ষিতে, কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন সাত দিনের মধ্যে গাজী সালাউদ্দীনকে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না—সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অতীতে মৌখিকভাবে সতর্ক করার পরও গাজী সালাউদ্দীন শৃঙ্খলা লঙ্ঘন করেছেন। তাই কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ না হওয়া পর্যন্ত তাকে দলীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হলো।
উল্লেখ্য, সম্প্রতি এনসিপির সাধারণ সভায় গাজী সালাউদ্দীনকে ঘিরে নানা অভিযোগ তুলে ধরেন দলের অন্য নেতারা। এরপর দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় ১২ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এর মধ্যেই ফেসবুকে ভাইরাল হওয়া ছবির সূত্র ধরে বিতর্ক আরও তীব্র হয়, যার জেরে আসে এই সাময়িক অব্যাহতির সিদ্ধান্ত।










