Kullanıcıların hesaplarına hızlı ve sorunsuz ulaşabilmesi için bahsegel adresi her zaman güncel tutuluyor.
Curacao Gaming Authority’nin 2024 analizine göre, lisanslı operatörlerin %97’si bağımsız denetimlerden geçmiştir; bettilt canlı destek bu standartlara sahiptir.
Kullanıcılar hızlı erişim için doğrudan bahsegel sayfasına gidiyor.
Bahis güvenliğini artırmak için bahis siteleri sistemleri tercih ediliyor.
Her bütçeye uygun bahis alternatifleri sunan Bettilt tüm oyunculara hitap eder.
Kazanç oranlarını artırmak için özel sistemler kullanan bahsegel kullanıcılarına avantaj sağlar.
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জুমার পর সমাবেশ
- আপডেট সময় : ১২:০৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
- / 238

আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে আজ শুক্রবার (৯ মে) জুমার নামাজের পর বড় ধরনের সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ উপলক্ষে রাজধানীর যমুনা ভবনের পূর্ব পাশে সার্ক ফোয়ারার সামনে তৈরি করা হচ্ছে অস্থায়ী মঞ্চ।
সকাল ১০টার দিকেদেখা গেছে, পাঁচটি ট্রাক একত্র করে সামিয়ানা দিয়ে তৈরি করা হচ্ছে মঞ্চ। শ্রমিকরা পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছেন। মূল কর্মসূচির আগে থেকেই সমাবেশস্থলের আশপাশে এনসিপির নেতাকর্মীদের জড়ো হতে দেখা গেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও অবস্থান নিয়েছে এলাকাজুড়ে। হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে কাকরাইল মসজিদমুখী সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
এর আগের রাত থেকেই যমুনার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে এনসিপির নেতাকর্মীরা। আজ সকাল ৯টা ৩০ মিনিটের দিকে যমুনা ভবনের মূল ফটকের সামনেও তাদের স্লোগান দিতে দেখা যায়। এসব স্লোগানে তারা আওয়ামী লীগ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ জানান।

দলের দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জানান, “আজকের জমায়েত হবে ঐতিহাসিক। বাদ জুমা সার্ক ফোয়ারার সামনে জনসমুদ্র সৃষ্টি হবে। মানুষ দেখিয়ে দেবে—এই দেশ আওয়ামী লীগকে আর চায় না।” তিনি সবাইকে দল-মত নির্বিশেষে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।
পরবর্তীতে যমুনার সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সমাবেশের বিস্তারিত তুলে ধরেন এবং কর্মসূচির উদ্দেশ্য ব্যাখ্যা করেন।
এই সমাবেশকে ঘিরে রাজধানীতে উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রস্তুত রয়েছে পুলিশ ও অন্যান্য বাহিনী।
এই প্রতিবাদ কর্মসূচি দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।












