Kullanıcıların hesaplarına hızlı ve sorunsuz ulaşabilmesi için bahsegel adresi her zaman güncel tutuluyor.
Curacao Gaming Authority’nin 2024 analizine göre, lisanslı operatörlerin %97’si bağımsız denetimlerden geçmiştir; bettilt canlı destek bu standartlara sahiptir.
Kullanıcılar hızlı erişim için doğrudan bahsegel sayfasına gidiyor.
Bahis güvenliğini artırmak için bahis siteleri sistemleri tercih ediliyor.
Her bütçeye uygun bahis alternatifleri sunan Bettilt tüm oyunculara hitap eder.
Kazanç oranlarını artırmak için özel sistemler kullanan bahsegel kullanıcılarına avantaj sağlar.
আরও একজনের মৃত্যু
সৌদি আরবে পৌঁছেছেন ২২ হাজারের বেশি হজযাত্রী
- আপডেট সময় : ০১:০১:০৬ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
- / 239

চলতি বছরের হজে অংশ নিতে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ২২ হাজার ২০৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। শনিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ৫৪টি ফ্লাইটে তারা সেখানে পৌঁছান।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ হেল্প ডেস্ক সূত্রে জানা গেছে, এই হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৫৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ১৭ হাজার ৫৩৯ জন।
এ পর্যন্ত ৭৫ হাজার ৫৮০টি হজ ভিসা ইস্যু হয়েছে। হজ ফ্লাইট পরিচালনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২২টি, সৌদি এয়ারলাইন্স ১৭টি এবং ফ্লাইনাস ১৫টি ফ্লাইট সম্পন্ন করেছে।
এদিকে হজে গিয়ে আরও একজন হজযাত্রীর মৃত্যু হয়েছে। হেল্প ডেস্ক জানিয়েছে, সর্বশেষ ২ মে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বাসিন্দা ফরিদুজ্জামান (৫৭) সৌদি আরবে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এর আগে ২৯ এপ্রিল মদিনায় মারা যান খলিলুর রহমান (৭০)।
চলতি বছরের হজযাত্রার আনুষ্ঠানিকতা শুরু হয় ২৯ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইটের মাধ্যমে, যেখানে ৩৯৮ জন হজযাত্রী সৌদির উদ্দেশে রওনা হন।
এই বছর হজে অংশ নিচ্ছেন মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন। হজ ফ্লাইট চলবে ৩১ মে পর্যন্ত।
সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ ফিরতি ফ্লাইট সৌদি আরব থেকে ঢাকায় অবতরণ করবে ১০ জুলাই। হজ কার্যক্রম পরিচালনায় এবার ৭০টি হজ এজেন্সি অংশ নিচ্ছে।











