ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে আগুনে পুড়ে ১৭ বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ
  • আপডেট সময় : ১২:০১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / 4

সৌদি আরবে আগুনে পুড়ে ১৭ বাংলাদেশি নিহত

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২ জন নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের এবং পাঁচজন নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

রোববার (৯ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত ১২ বাংলাদেশি নওগাঁর আত্রাই উপজেলার গন্ডগোহালি, ডুবাই, বৈঠাখালি, খনজোর, পারকসুন্দা ও দিঘিরপাড়সহ বিভিন্ন গ্রামের বাসিন্দা। এছাড়া নিহতদের মধ্যে নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা গ্রামের পাঁচজন রয়েছেন বলে জানা গেছে।

সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে ১২ জন নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। বাকি ৫ জন নাটরের নলডাঙ্গা উপজেলার বাসিন্দা। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার (৯ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নওগাঁর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।

১৭ জন বাংলাদেরশির মধ্যে ১২জন নওগাঁর আত্রাই উপজেলার গন্ডগোহালি, ডুবাই, বৈঠাখালি, খনজোর, পারকসুন্দা, দিঘিরপাড় ও পার্শ্ববর্তী নাটোর জেলার নলডাঙ্গা থানার খাজুরা গ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন স্থানীয়রা।

সৌদ আরবে একই কারখানায় কর্মরত বর্তমান ছুটিতে থাকা আত্রাই উপজেলার মহোনঘোষ গ্রামের জহরুল ইসলাম জানান, নিহতদের মধ্যে কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালি গ্রামের গুফফার প্রামানিক এবং তার দুই ছেলে মহুন প্রামানিক ও সুমন প্রামানিক, জাননার ছেলে রুবেল হোসেন, ফজলুর ছেলে কলি প্রামানিক, সাহাগোলা ইউনিয়নের উদনপৈ গ্রামের ময়েন শেখের ছেলে ফরিদ শেখ, বিশা ইউনিয়নের ডুবাই গ্রামের মৃত বাদলের ছেলে সুমন, চঞ্চলের ছেলে হাসিবুল হসান শুভ, মৃত রুহুলের ছেলে সুমন এবং পাচুপুর ইউনিয়নের পারকসুন্দা গ্রামের জলিল।

নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- সৌদিতে সোফা কারখানায় আগুনের ঘটনায় বেশ কিছু বাংলাদেশি নিহত হয়েছে তা তিনি জেনেছেন। তবে নওগাঁ বা অন্য কোনো জেলার কতজন তা তিনি নিশ্চিত না। আগামীকাল সকালে নিশ্চিত করে বলা যাবে নিহতের সংখ্যা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সৌদি আরবে আগুনে পুড়ে ১৭ বাংলাদেশি নিহত

আপডেট সময় : ১২:০১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬