ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সালমান শাহ হত্যা মামলায় ডন কারাগারে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৫০:৫৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / 9

সালমান শাহ হত্যা মামলায় ডন কারাগারে

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (৯ আগস্ট) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক শাহ আলম।

আদালত সূত্রে জানা গেছে, বিকেল ৫টা ১০ মিনিটে বিচারক এজলাসে উঠে ডনের পক্ষে কোনো আইনজীবী আছেন কি না জানতে চান। তবে তার পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী ডনকে কারাগারে পাঠানোর পক্ষে শুনানি করেন।

শুনানিতে তিনি বলেন, ‘তিনি (ডন) দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় সিআইডি গ্রেপ্তার করে। মামলাটি নন্দিত নায়ক সালমান শাহ হত্যার। ডন এজাহারভুক্ত চার নম্বর আসামি। তদন্তের স্বার্থে তাকে কারাগারে পাঠানো প্রয়োজন।’

এরপর আদালত ডনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে রোববার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে সিআইডি। পরে বিকেলে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক আরিফুর রহমান।

সিআইডি সূত্রে জানা গেছে, সালমান শাহ হত্যা মামলায় ডনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল। সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে দেশ ছাড়ার সময় ইমিগ্রেশন থেকে বিষয়টি সিআইডিকে জানানো হয়। পরে তাকে হেফাজতে নেওয়া হয়।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মারা যান সালমান শাহ। শুরুতে তার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হলেও পরে এ ঘটনায় হত্যা মামলা করা হয়। দীর্ঘ সময় ধরে তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে নানা আলোচনা ও তদন্ত হয়েছে।

২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা থানায় হত্যা মামলাটি করেন। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনকে আসামি করা হয়।

মামলার অন্য আসামিরা হলেন; সামিরা হকের মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, আব্দুস ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ওরফে ফরহাদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সালমান শাহ হত্যা মামলায় ডন কারাগারে

আপডেট সময় : ০৯:৫০:৫৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬