Kullanıcıların hesaplarına hızlı ve sorunsuz ulaşabilmesi için bahsegel adresi her zaman güncel tutuluyor.
Curacao Gaming Authority’nin 2024 analizine göre, lisanslı operatörlerin %97’si bağımsız denetimlerden geçmiştir; bettilt canlı destek bu standartlara sahiptir.
Kullanıcılar hızlı erişim için doğrudan bahsegel sayfasına gidiyor.
Bahis güvenliğini artırmak için bahis siteleri sistemleri tercih ediliyor.
Her bütçeye uygun bahis alternatifleri sunan Bettilt tüm oyunculara hitap eder.
Kazanç oranlarını artırmak için özel sistemler kullanan bahsegel kullanıcılarına avantaj sağlar.
মোড়েলগঞ্জে পুলিশের ফাাঁসির দাবিতে বিক্ষোভ
- আপডেট সময় : ১২:৩০:০২ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
- / 198

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার জিউধরা গ্রামে পুলিশি নির্যাতনে শাফায়েত তালুকদার নামের এক যুবকের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত এসআই পিন্টুর ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে জিউধরা বাজারে আয়োজিত এই কর্মসূচিতে শাফায়েতের পিতা ফারুক হোসেন, মাতা শাফিয়া বেগম, স্ত্রী তন্বী বেগম, দুই বোনসহ শতাধিক ক্ষুব্ধ গ্রামবাসী অংশ নেন।
মানববন্ধনে শাফায়েতের পরিবার অভিযোগ করে জানায়, ৬ মে সকাল ৮টার দিকে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে এসআই পিন্টুর নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। সে সময় পূর্ব শত্রুতার জেরে শাফায়েতকে আটক করে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। স্বজনদের অভিযোগ, শারীরিক নির্যাতনের পাশাপাশি তার শরীরে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকাও দেওয়া হয়। অথচ শাফায়েতের বিরুদ্ধে কোনো মামলা কিংবা ওয়ারেন্ট ছিল না বলেও তারা দাবি করেন।
শাফায়েতের পিতা বলেন, “পিটিয়ে হত্যা করার পর পুলিশ লাশ গোপনে সরিয়ে নিতে চায়। পরে সকালে লাশ গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং অভিযুক্ত পুলিশ সদস্যরা সেখান থেকে পালিয়ে যায়।”
বিক্ষোভকারীরা অভিযুক্ত এসআই পিন্টুর দৃষ্টান্তমূলক শাস্তি এবং সর্বোচ্চ সাজা দাবি করেন। মানববন্ধন শেষে গ্রামবাসী একটি বিক্ষোভ মিছিল বের করে এলাকায় ঘুরে শাফায়েত হত্যার বিচার দাবি জানায়।
এ ঘটনায় এখনো পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। নিহত শাফায়েতের পরিবার জানিয়েছে, তাঁরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।












