Kullanıcıların hesaplarına hızlı ve sorunsuz ulaşabilmesi için bahsegel adresi her zaman güncel tutuluyor.
Curacao Gaming Authority’nin 2024 analizine göre, lisanslı operatörlerin %97’si bağımsız denetimlerden geçmiştir; bettilt canlı destek bu standartlara sahiptir.
Kullanıcılar hızlı erişim için doğrudan bahsegel sayfasına gidiyor.
Bahis güvenliğini artırmak için bahis siteleri sistemleri tercih ediliyor.
Her bütçeye uygun bahis alternatifleri sunan Bettilt tüm oyunculara hitap eder.
Kazanç oranlarını artırmak için özel sistemler kullanan bahsegel kullanıcılarına avantaj sağlar.
Her an erişim isteyen oyuncular için bettilt uygulaması tasarlandı.
Her gün binlerce kullanıcı tarafından tercih edilen bettilt güçlü bir topluluğa sahiptir.
H2 Gambling Capital verilerine göre dünya çapındaki online bahis gelirlerinin %50’si Avrupa’dan gelmektedir ve bettilt giriş Avrupa standartlarına uygun hizmet vermektedir.
ব্যারিস্টার তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া
- আপডেট সময় : ১২:৫৫:১২ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
- / 241

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ও আইনজীবী ব্যারিস্টার তুরিন আফরোজের পিএইচডি ডিগ্রি ভুয়া বলে জানিয়ে দিয়েছে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস (UNSW)।
রোববার (৪ মে) সকালে এ সংক্রান্ত নথি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দাখিল করেছে রাষ্ট্রপক্ষ।
রাষ্ট্রপক্ষ জানায়, ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়ে তুরিন আফরোজের ডিগ্রি সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছিল। বিশ্ববিদ্যালয়টি ইমেইলের মাধ্যমে স্পষ্টভাবে জানায়, তাদের রেকর্ডে তুরিন আফরোজ নামে কোনো শিক্ষার্থী নেই এবং তাকে কোনো পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়নি।
এর আগে ১৩ মার্চ একটি বাড়ি সংক্রান্ত মামলার শুনানিতে আপিল বিভাগে রাষ্ট্রের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক অভিযোগ করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর থাকা অবস্থায় তুরিন আফরোজ নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন। তিনি বলেন, “সে সময় তিনি এতটাই প্রভাবশালী ছিলেন যে, এক মুহূর্তের মধ্যে নিজের মাকে বাড়ি থেকে বের করে দেন। এখন তার মায়ের উত্তরার সেই বাড়িতে থাকার নির্দেশনা চাওয়া হয়েছে।”
বিতর্কিত এই ঘটনার সূত্র ধরে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার পাঁচতলা বাড়িতে বসবাসসংক্রান্ত এক মামলায় হাইকোর্টের স্থিতাবস্থার আদেশ বাতিল করে দেন বিচারপতি মো. সেলিমের একক বেঞ্চ।
ফলে তুরিন আফরোজের মা শামসুন্নাহার বেগম এবং ভাই শাহনেওয়াজ আহমেদের ঐ বাড়িতে বসবাসে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।











