Kullanıcıların hesaplarına hızlı ve sorunsuz ulaşabilmesi için bahsegel adresi her zaman güncel tutuluyor.
Curacao Gaming Authority’nin 2024 analizine göre, lisanslı operatörlerin %97’si bağımsız denetimlerden geçmiştir; bettilt canlı destek bu standartlara sahiptir.
Kullanıcılar hızlı erişim için doğrudan bahsegel sayfasına gidiyor.
Bahis güvenliğini artırmak için bahis siteleri sistemleri tercih ediliyor.
Her bütçeye uygun bahis alternatifleri sunan Bettilt tüm oyunculara hitap eder.
Kazanç oranlarını artırmak için özel sistemler kullanan bahsegel kullanıcılarına avantaj sağlar.
বাংলাদেশের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে
- আপডেট সময় : ০৬:৫৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
- / 187

বাংলাদেশের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ। বুধবার (১৭ এপ্রিল) বিকেলে ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন।
এর আগে সকাল পৌনে ১১টার দিকে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ষষ্ঠ পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন এবং পাকিস্তানের পক্ষে ছিলেন আমনা বালুচ।
বৈঠকের পর বালুচ পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেন। আলোচনার বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি, তবে উভয় দেশের মধ্যে বোঝাপড়া ও রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, এক যুগেরও বেশি সময় পর এই প্রথমবারের মতো পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বসলো বাংলাদেশ ও পাকিস্তান। সর্বশেষ ২০১০ সালে ইসলামাবাদে অনুষ্ঠিত হয়েছিল দুই দেশের তৎকালীন পররাষ্ট্রসচিবদের বৈঠক।
সূচি অনুযায়ী, তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাতের পর আমনা বালুচ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
এর আগে বুধবার দুপুরে পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ ঢাকায় পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ইশরাত জাহান।
এদিকে, চলতি মাসের শেষদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফরের সম্ভাবনা রয়েছে। এটি ২০১২ সালের পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর হতে যাচ্ছে।










