প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি-জামায়াত-এনসিপি
- আপডেট সময় : ০১:২৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
- / 346

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৩ ডিসেম্বর) অনুষ্ঠিত এ বৈঠকে তিনটি দলের পক্ষ থেকে দুইজন করে প্রতিনিধি অংশ নিয়েছেন।
বিএনপির প্রতিনিধিদলে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত আছেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। এনসিপির প্রতিনিধিদলে আছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।
এর আগে শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য এবং আইনশৃঙ্খলা ও নিরাপত্তাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে একটি জরুরি বৈঠক করেন। সন্ধ্যা সাড়ে ৭টায় ডেকে নেওয়া ওই বৈঠকে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
এদিকে, শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।














