ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রায়পুরায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল বেড়ি নির্বাচনের আগেই ফিরতে মরিয়া ‘পলাতক শক্তি’ বিজয় দিবসের আগের রাতে বীর মুক্তিযোদ্ধার কবরের ওপর আগুন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো অনিশ্চিত মুক্তিযুদ্ধবিরোধীদের ষড়যন্ত্র মানুষ নস্যাৎ করবে বিজয় দিবসে দীঘিনালায় জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য র‍্যালি পাতানো নির্বাচনে অংশ নেবো না: কাদের সিদ্দিকী জুলাই যোদ্ধা তামিমের বাবাকে জীবিত উদ্ধার মোদির পোস্টে ‘ভারতের বিজয় দিবস’, উল্লেখ নেই বাংলাদেশের নাম

Kullanıcıların hesaplarına hızlı ve sorunsuz ulaşabilmesi için bahsegel adresi her zaman güncel tutuluyor.

Curacao Gaming Authority’nin 2024 analizine göre, lisanslı operatörlerin %97’si bağımsız denetimlerden geçmiştir; bettilt canlı destek bu standartlara sahiptir.

Kullanıcılar hızlı erişim için doğrudan bahsegel sayfasına gidiyor.

Bahis güvenliğini artırmak için bahis siteleri sistemleri tercih ediliyor.

Her bütçeye uygun bahis alternatifleri sunan Bettilt tüm oyunculara hitap eder.

Kazanç oranlarını artırmak için özel sistemler kullanan bahsegel kullanıcılarına avantaj sağlar.

নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৪০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
  • / 226

তারেক রহমান (ফাইল ফটো)

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্তমান অন্তর্বর্তী সরকারের উচিত একটি সুস্পষ্ট ও সময়সীমাসম্পন্ন রোডম্যাপ ঘোষণা করা, যাতে রাজনৈতিক দলগুলো জনগণের রায়ের মুখোমুখি হতে পারে।

আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। তারেক রহমান বলেন, দেশের সব রাজনৈতিক দল সংস্কারের পক্ষে থাকলেও তা বাস্তবায়নে সরকারের গড়িমসি জনগণের মাঝে প্রশ্নের জন্ম দিচ্ছে। রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা এবং জনগণের রায়কে উপেক্ষা করে চললে গণতন্ত্র হুমকির মুখে পড়বে বলে তিনি সতর্ক করেন।

তিনি বলেন, “রাষ্ট্র ও রাজনীতিকে মেরামতের লক্ষ্যে যে সংস্কারের কর্মসূচি চলছে, তা যদি নির্বাচন-প্রত্যাশী দলগুলোর দাবিকে পাশ কাটিয়ে চলে, তবে সেই সংস্কারের মূল তাৎপর্য নিয়েই প্রশ্ন উঠবে।”

তারেক রহমান আরও বলেন, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও দেশের কল্যাণ ও জনগণের অধিকার রক্ষাই সব রাজনৈতিক শক্তির মূল লক্ষ্য হওয়া উচিত। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বর, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম—এ সবকিছুতেই জনগণ জীবন দিয়েছে একটি স্বাধীন, গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্নে। শহীদদের সেই আত্মত্যাগের প্রকৃত মূল্য দিতে হলে এখনই রাজনৈতিক দলগুলোকে জনগণের রায়ে সম্মান জানাতে হবে।

তিনি বলেন, “১৯৭১ সালে পাকিস্তান ত্যাগ করে আমরা দিল্লির তাবেদারি মেনে নেওয়ার জন্য মুক্তিযুদ্ধ করিনি। ৭ নভেম্বরের সিপাহী-জনতার অভ্যুত্থানও এই বার্তাই বহন করে—বাংলাদেশ কারও উপনিবেশ হতে পারে না।”

সভায় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ড. দিলারী চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদসহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন : তারেক রহমান

আপডেট সময় : ০৩:৪০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫