Kullanıcıların hesaplarına hızlı ve sorunsuz ulaşabilmesi için bahsegel adresi her zaman güncel tutuluyor.
Curacao Gaming Authority’nin 2024 analizine göre, lisanslı operatörlerin %97’si bağımsız denetimlerden geçmiştir; bettilt canlı destek bu standartlara sahiptir.
Kullanıcılar hızlı erişim için doğrudan bahsegel sayfasına gidiyor.
Bahis güvenliğini artırmak için bahis siteleri sistemleri tercih ediliyor.
Her bütçeye uygun bahis alternatifleri sunan Bettilt tüm oyunculara hitap eder.
Kazanç oranlarını artırmak için özel sistemler kullanan bahsegel kullanıcılarına avantaj sağlar.
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উপদেষ্টা আসিফ
- আপডেট সময় : ০৭:২২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
- / 233

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে লিখিত পরীক্ষায় অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের অধীনে পরিচালিত ‘এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্নেন্স’ (ইএমপিজি) প্রোগ্রামের সামার সেশন-২০২৫ এর ভর্তি পরীক্ষায় অংশ নেন।
শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে প্রোগ্রামটির পরিচালক অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আজ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে আসিফ মাহমুদ নামে একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। পরে জানা যায়, তিনি মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা।

তিনি আরও বলেন, আগামী এক থেকে দুই দিনের মধ্যে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে, এবং যারা উত্তীর্ণ হবেন, তারা ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
এর আগে, সামাজিক যোগাযোগ মাধ্যমে উপদেষ্টা আসিফ মাহমুদের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার ছবি ছড়িয়ে পড়ে, যা নিয়ে বিভিন্ন মহলে ইতিবাচক আলোচনা সৃষ্টি হয়।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ পরিচালিত ‘এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্নেন্স’ (ইএমপিজি) একটি বিশেষায়িত মাস্টার্স প্রোগ্রাম, যা নীতিনির্ধারক, প্রশাসনিক কর্মকর্তা, উন্নয়নকর্মী ও গবেষকদের জন্য প্রস্তুতকৃত। এই প্রোগ্রামের মাধ্যমে পাবলিক পলিসি, প্রশাসনিক দক্ষতা, নেতৃত্ব এবং সুশাসন বিষয়ে সমন্বিত জ্ঞান প্রদান করা হয়।











