ঢাকা ১১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রায়পুরায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল বেড়ি নির্বাচনের আগেই ফিরতে মরিয়া ‘পলাতক শক্তি’ বিজয় দিবসের আগের রাতে বীর মুক্তিযোদ্ধার কবরের ওপর আগুন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো অনিশ্চিত মুক্তিযুদ্ধবিরোধীদের ষড়যন্ত্র মানুষ নস্যাৎ করবে বিজয় দিবসে দীঘিনালায় জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য র‍্যালি পাতানো নির্বাচনে অংশ নেবো না: কাদের সিদ্দিকী জুলাই যোদ্ধা তামিমের বাবাকে জীবিত উদ্ধার মোদির পোস্টে ‘ভারতের বিজয় দিবস’, উল্লেখ নেই বাংলাদেশের নাম

Kullanıcıların hesaplarına hızlı ve sorunsuz ulaşabilmesi için bahsegel adresi her zaman güncel tutuluyor.

Curacao Gaming Authority’nin 2024 analizine göre, lisanslı operatörlerin %97’si bağımsız denetimlerden geçmiştir; bettilt canlı destek bu standartlara sahiptir.

Kullanıcılar hızlı erişim için doğrudan bahsegel sayfasına gidiyor.

Bahis güvenliğini artırmak için bahis siteleri sistemleri tercih ediliyor.

Her bütçeye uygun bahis alternatifleri sunan Bettilt tüm oyunculara hitap eder.

Kazanç oranlarını artırmak için özel sistemler kullanan bahsegel kullanıcılarına avantaj sağlar.

ঢাবিতে ছাত্রদলের নেতৃত্বে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:১৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • / 253

ঢাবিতে ছাত্রদলের নেতৃত্বে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় সংগীত অবমাননার অভিযোগে সম্মিলিতভাবে এই সংগীত গেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) ও বাম ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা।

সোমবার (১২ মে) সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে একসঙ্গে জাতীয় সংগীত গান তারা।

এ সময় তারা ‘তুমি কে আমি কে, বাংলাদেশি বাংলাদেশি’, ‘আমার সোনার বাংলায়, দেশদ্রোহীদের ঠাঁই নাই’, ‘আমার সোনার বাংলায়, রাজাকারের ঠাঁই নাই’, ‘দিল্লি না ঢাকা, পিন্ডি না ঢাকা’ ইত্যাদি স্লোগান দেন।

এতে উপস্থিত ছিলেন- ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন, বিএম কাওসার, আবিদুল ইসলাম খান, নূর, সাংগঠনিক সম্পাদক নূরে আলম ভূঁইয়া ইমন প্রমুখ।

বাগছাসের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার, মুখপাত্র আশরেফা খাতুন, মুখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ইয়াছমিন মিতু, ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ হাসান প্রমুখ। বামদের মধ্যে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় শিক্ষা ও গবেষণা সম্পাদক মেঘমল্লার বসূ, ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল, ছাত্র ফেডারেশনের ঢাবি শাখার আরমানুল হক উপস্থিত ছিলেন।

ছাত্রদলের ঢাবি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বিএম কাওসার বলেন, আমরা বাংলাদেশ এবং একাত্তরকে ধারণ করি। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটি দেশ, একটি জাতীয় পতাকা এবং জাতীয় সংগীত পেয়েছি। যারা জাতীয় সংগীতকে অসম্মান করে এই জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে তাদের কর্মকাণ্ডের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছি। আমরা বাংলাদেশের পক্ষে আছি এবং থাকব।

বাগছাসের আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, একাত্তর ও চব্বিশকে ধারণ করেই আমরা এ দেশে রাজনীতি করতে চাই। আগামীর বাংলাদেশে রাজনীতি করতে হলে একাত্তর ও চব্বিশকে ধারণ করেই রাজনীতি করতে হবে। আমাদের মধ্যে নানা ইস্যুতে দ্বিমত থাকলেও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আমরা ঐক্যবদ্ধ।

এর আগে গত ১০ মে শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে জাতীয় সংগীত পরিবেশনায় বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এরই প্রেক্ষিতে সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনার কর্মসূচি ঘোষণা করে ছাত্রদল ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)।

সময়সূচি মিলে যাওয়ায় ছাত্রদল ও বাগছাস সম্মিলিতভাবে কর্মসূচি পালন করে বলে জানান বাগছাসের ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঢাবিতে ছাত্রদলের নেতৃত্বে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত

আপডেট সময় : ১১:১৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫