Kullanıcıların hesaplarına hızlı ve sorunsuz ulaşabilmesi için bahsegel adresi her zaman güncel tutuluyor.
Curacao Gaming Authority’nin 2024 analizine göre, lisanslı operatörlerin %97’si bağımsız denetimlerden geçmiştir; bettilt canlı destek bu standartlara sahiptir.
Kullanıcılar hızlı erişim için doğrudan bahsegel sayfasına gidiyor.
Bahis güvenliğini artırmak için bahis siteleri sistemleri tercih ediliyor.
Her bütçeye uygun bahis alternatifleri sunan Bettilt tüm oyunculara hitap eder.
Kazanç oranlarını artırmak için özel sistemler kullanan bahsegel kullanıcılarına avantaj sağlar.
টঙ্গীতে ভাই-বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৭:৫৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
- / 234

গাজীপুরের টঙ্গীতে একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে ভাই-বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে টঙ্গী পূর্ব থানার আরিচপুর রূপবানের টেক এলাকার সানোয়ার মিয়ার আটতলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে শিশুদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত দুই শিশু হলো—ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তাতুয়াকান্দি গ্রামের আব্দুল বাতেন মিয়ার মেয়ে মালিহা (৬) ও ছেলে আব্দুল্লাহ (৪)। তারা পরিবারসহ ওই ফ্ল্যাটে ভাড়া থাকত।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে বাবা-মা ও দাদির সঙ্গে দুপুরের খাবার খেয়ে ঘরে ছিল শিশুরা। এরপর মা সালেহা বেগম ঘুমিয়ে পড়েন, দাদি উপরের তলায় বেড়াতে যান এবং বাবা বাইরে বের হন।
কিছু সময় পর মা ঘুম থেকে উঠে ঘরের দরজা খোলা পেয়ে ভিতরে গিয়ে শিশুদের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে দাদি ছুটে আসেন এবং বাবাকে খবর দেওয়া হয়। পরে প্রতিবেশীদের সহায়তায় পুলিশে খবর দেওয়া হয়।
পুলিশ এসে দুটি মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিক তদন্তে দেখা গেছে, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শিশুদ্বয়কে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বিকেল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে অজ্ঞাত দুর্বৃত্তরা ফ্ল্যাটে ঢুকে হামলা চালায়।
ওসি ফরিদুল ইসলাম আরও জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। ঘটনার পর মা ও বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।











