ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গণঅভ্যুত্থান দিবস ৫ আগস্ট, সরকারি ছুটি

সিনিয়র প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • / 217

গণঅভ্যুত্থান দিবস ৫ আগস্ট, সরকারি ছুটি

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকার ৫ আগস্টকে গণঅভ্যুত্থান দিবস হিসেবে সাধারণ ছুটি ঘোষণার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। প্রতি বছর এই দিনটিকে গণঅভ্যুত্থান দিবস হিসেবে পালিত হবে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকটি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, যেখানে ৯ জন উপদেষ্টা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানান, জুলাই মাসের এক তারিখ থেকে কর্মসূচি শুরু হবে। তবে মূল অনুষ্ঠান শুরু হবে ১৪ জুলাই থেকে এবং চলবে ৫ আগস্ট পর্যন্ত।

তিনি বলেন, ‘জুলাই-আগস্টের আন্দোলনের সময় দেশ যে ঐক্যবদ্ধ হয়েছিল, সেই অনুভূতিকে ফিরে আনার লক্ষ্যেই এই কর্মসূচি গৃহীত হচ্ছে।’

৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস হিসেবে সরকারি ছুটি ঘোষণা করা হবে এবং এ থেকে প্রতিবছরই এই ছুটি পালন করা হবে।

এছাড়া প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আজকের বৈঠকে বাংলাদেশ বেতার ও বিটিভির স্বায়ত্তশাসন বিষয়ক একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির নেতৃত্ব দেবেন উপদেষ্টা ড. সি আর আবরার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গণঅভ্যুত্থান দিবস ৫ আগস্ট, সরকারি ছুটি

আপডেট সময় : ০৫:০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫