ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রায়পুরায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল বেড়ি নির্বাচনের আগেই ফিরতে মরিয়া ‘পলাতক শক্তি’ বিজয় দিবসের আগের রাতে বীর মুক্তিযোদ্ধার কবরের ওপর আগুন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো অনিশ্চিত মুক্তিযুদ্ধবিরোধীদের ষড়যন্ত্র মানুষ নস্যাৎ করবে বিজয় দিবসে দীঘিনালায় জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য র‍্যালি পাতানো নির্বাচনে অংশ নেবো না: কাদের সিদ্দিকী জুলাই যোদ্ধা তামিমের বাবাকে জীবিত উদ্ধার মোদির পোস্টে ‘ভারতের বিজয় দিবস’, উল্লেখ নেই বাংলাদেশের নাম

Kullanıcıların hesaplarına hızlı ve sorunsuz ulaşabilmesi için bahsegel adresi her zaman güncel tutuluyor.

Curacao Gaming Authority’nin 2024 analizine göre, lisanslı operatörlerin %97’si bağımsız denetimlerden geçmiştir; bettilt canlı destek bu standartlara sahiptir.

Kullanıcılar hızlı erişim için doğrudan bahsegel sayfasına gidiyor.

Bahis güvenliğini artırmak için bahis siteleri sistemleri tercih ediliyor.

Her bütçeye uygun bahis alternatifleri sunan Bettilt tüm oyunculara hitap eder.

Kazanç oranlarını artırmak için özel sistemler kullanan bahsegel kullanıcılarına avantaj sağlar.

খালেদা জিয়া ফিরছেন মঙ্গলবার, সফরসঙ্গী ১৪ জন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৩৬:২২ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 259

খালেদা জিয়া ও জোবাইদা রহমান

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চার মাস লন্ডনে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আগামী মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় কাতারের আমিরের পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

এর আগে, সোমবার (৫ মে) লন্ডন সময় বিকেল সাড়ে চারটায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন তিনি। যাত্রাপথে কাতারের দোহায় হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘণ্টার বিরতি নেওয়া হবে জ্বালানি সংগ্রহের জন্য।

বিএনপি চেয়ারপারসনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত ও উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী জানিয়েছেন, খালেদা জিয়াসহ মোট ১৪ জন এই সফরে রয়েছেন। তার সফরসঙ্গীদের মধ্যে আছেন দুই পুত্রবধূ—ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার চিকিৎসা বোর্ডের সদস্য অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন, উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য ও বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, চেয়ারপারসনের সহকারী মাসুদুর রহমান, মিসেস দিলারা মালিক, গৃহপরিচারিকা ফাতেমা বেগম ও রুপা শিকদার, অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার এবং ডা. জাফর ইকবাল।

দলের পক্ষ থেকে খালেদা জিয়া ও তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমানকে বরণ করে নিতে ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের ১১টি নির্দিষ্ট স্পটে অবস্থানের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিএনপির মিডিয়া সেল ও কেন্দ্রীয় প্রশিক্ষণ টিমের সদস্য অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান জানিয়েছেন, দীর্ঘ ১৭ বছর পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের দেশে ফেরাটা দলের জন্য আনন্দের বিষয়। নেতাকর্মীরা তাদের প্রিয় নেত্রী ও তার পরিবারের সদস্যদের স্বাগত জানাতে উদগ্রীব এবং প্রস্তুত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

খালেদা জিয়া ফিরছেন মঙ্গলবার, সফরসঙ্গী ১৪ জন

আপডেট সময় : ১২:৩৬:২২ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫