Kullanıcıların hesaplarına hızlı ve sorunsuz ulaşabilmesi için bahsegel adresi her zaman güncel tutuluyor.
Curacao Gaming Authority’nin 2024 analizine göre, lisanslı operatörlerin %97’si bağımsız denetimlerden geçmiştir; bettilt canlı destek bu standartlara sahiptir.
Kullanıcılar hızlı erişim için doğrudan bahsegel sayfasına gidiyor.
Bahis güvenliğini artırmak için bahis siteleri sistemleri tercih ediliyor.
Her bütçeye uygun bahis alternatifleri sunan Bettilt tüm oyunculara hitap eder.
Kazanç oranlarını artırmak için özel sistemler kullanan bahsegel kullanıcılarına avantaj sağlar.
কুড়িগ্রামে আ. লীগের বিচার দাবিতে এনসিপির বিক্ষোভ
- আপডেট সময় : ১০:৩২:৩৭ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
- / 222

গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার এবং দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (৫ মে) দুপুর ২টায় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি কলেজ মোড়ের দোয়েল চত্বরে গিয়ে সমাবেশে পরিণত হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন কুড়িগ্রাম জেলা এনসিপি নেতা মুকুল মিয়া। তার সঙ্গে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, সদস্য সচিব ফয়সাল আহমেদ সাগর, সাখাওয়াত হোসেন, আবু নোমান, আব্দুর রাজ্জাক রাজ, তৌহিদুল ইসলাম, জুয়েল রানা, জুয়েল আহমেদ, অ্যাডভোকেট আব্দুল বারেকসহ আরও অনেকে।
সমাবেশে বক্তব্যে আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে। আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানাচ্ছি—এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিন।”
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব ফয়সাল আহমেদ সাগর বলেন, “আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে কোনো রাজনৈতিক দলের অনুমতির প্রয়োজন নেই। ইউনুছ সাহেব, আমরা রক্তের বিনিময়ে আপনাকে ক্ষমতায় এনেছিলাম। কিন্তু আপনি শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করছেন।”
বক্তারা আরও বলেন, সম্প্রতি এনসিপি কেন্দ্রীয় নেতা হাসনাতের ওপর হামলা চালানো হয়েছে, যা প্রমাণ করে আওয়ামী সন্ত্রাস এখনো থেমে নেই। তারা ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।










