Kullanıcıların hesaplarına hızlı ve sorunsuz ulaşabilmesi için bahsegel adresi her zaman güncel tutuluyor.
Curacao Gaming Authority’nin 2024 analizine göre, lisanslı operatörlerin %97’si bağımsız denetimlerden geçmiştir; bettilt canlı destek bu standartlara sahiptir.
Kullanıcılar hızlı erişim için doğrudan bahsegel sayfasına gidiyor.
Bahis güvenliğini artırmak için bahis siteleri sistemleri tercih ediliyor.
Her bütçeye uygun bahis alternatifleri sunan Bettilt tüm oyunculara hitap eder.
Kazanç oranlarını artırmak için özel sistemler kullanan bahsegel kullanıcılarına avantaj sağlar.
অভিনেত্রী গুলশান আরা আহমেদ আর নেই
- আপডেট সময় : ১১:৪৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
- / 306

অভিনেত্রী গুলশান আরা আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৬টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিশ্চিত করেছেন নির্মাতা কাজল আরেফিন অমি।
এক স্ট্যাটাসে অমি লিখেছেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের প্রিয় গুলশান আরা আহমেদ আপা আজ সকাল ৬টা ৪০ মিনিটে ইন্তেকাল করেছেন।”
তিনি আরও লিখেন, “ব্যাচেলর পয়েন্ট নাটকে তিনি কাবিলার আম্মা এবং নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। আমরা সবাই আপনাকে খুব মিস করবো আপা। আল্লাহ পাক তাঁকে জীবনের সমস্ত গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।”
জানা গেছে, মৃত্যুর আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন গুলশান আরা। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। দীর্ঘক্ষণ চিকিৎসাধীন থাকার পর সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত শিল্পী হিসেবে গুলশান আরার অভিনয়জীবন শুরু হয়। ছোটপর্দায় কাজের পাশাপাশি তাঁর প্রবল ইচ্ছা ছিল বড় পর্দায় নিজেকে প্রতিষ্ঠিত করার। সেই স্বপ্ন থেকেই তিনি প্রথম অভিনয় করেন প্রয়াত পরিচালক এনায়েত করিম পরিচালিত ‘কদম আলী মাস্তান’ চলচ্চিত্রে। তাঁর এই স্বপ্ন এবং ভালোবাসা বাংলা চলচ্চিত্র ও নাটকের জগতে চিরস্মরণীয় হয়ে থাকবে।











