ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৭টায় নিভবে বিলবোর্ড

রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধ

অর্থনৈতিক প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৩৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / 5

রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধ

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারে নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। বুধবার (১২ আগস্ট) থেকে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড ও আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়, বিদ্যুৎ বিভাগের গত ১১ জুনের সিদ্ধান্ত অনুযায়ী শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি ছিল। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এই সিদ্ধান্ত ১২ আগস্ট থেকে কার্যকর হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৮টার মধ্যে শেষ করতে হবে।

তবে জরুরি সেবার আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলো এ নির্দেশনার বাইরে থাকবে। খাবারের দোকান, হাসপাতাল, ফার্মেসি ও ওষুধের দোকানসহ জরুরি সেবা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের পরও কার্যক্রম চালাতে পারবে।

বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষকে নতুন সময়সূচি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যুতের ব্যবহার কমানো এবং সরবরাহ ব্যবস্থার ওপর চাপ কমাতেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

৭টায় নিভবে বিলবোর্ড

রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধ

আপডেট সময় : ১১:৩৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬