ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজউকের ১৬ বছরের কার্যক্রম নিরীক্ষার নির্দেশ

অর্থনৈতিক প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৫৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • / 624

রাজউক

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরের মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত গত ১৬ বছরের আয়-ব্যয়ের হিসাব, প্লট ও ফ্ল্যাট হস্তান্তর ও বরাদ্দসহ যাবতীয় কার্যক্রমের নিরীক্ষার নির্দেশ দিয়েছে।

মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরের অ্যালোকেশন অব ফাংশনস, কর্মকর্তাদের চার্টার অব ডিউটিস এবং ২৩ এপ্রিল অনুষ্ঠিত বাজেট ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক এ নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তর নিরীক্ষা পরিকল্পনা প্রণয়ন করে সেই অনুযায়ী নিরীক্ষা কার্যক্রম সম্পাদন করবে। এ কার্যক্রম রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আইন ও সংশ্লিষ্ট বিধি-বিধান অনুসারে পরিচালিত হবে। নিরীক্ষার জন্য গঠিত টিমের সদস্যদের নাম, পদবি, মোবাইল নম্বর ইত্যাদি তথ্য মন্ত্রণালয়ে পাঠাতে হবে।

রাজউককে নিরীক্ষা কার্যক্রমের বিষয়ে যথাযথভাবে অবহিত রাখতে হবে। তিন মাসের মধ্যে নিরীক্ষা শেষ করতে হবে। নিরীক্ষা শেষে অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তর বিস্তারিত প্রতিবেদন মন্ত্রণালয়ের সচিবের কাছে দাখিল করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজউকের ১৬ বছরের কার্যক্রম নিরীক্ষার নির্দেশ

আপডেট সময় : ০৪:৫৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫