ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপিতে যোগ দিলেন বিএলডিপি’র চেয়ারম্যান সেলিম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৪৯:১৫ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • / 94

বিএনপিতে যোগ দিলেন বিএলডিপি’র চেয়ারম্যান সেলিম

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি–একাংশ) বিলুপ্ত ঘোষণা করে বিএনপিতে যোগ দিয়েছেন দলের চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। সোমবার (৮ ডিসেম্বর) বিএনপির প্রেস উইং থেকে তার যোগদানের বিষয়টি জানানো হয়।

শাহাদাত হোসেন সেলিমকে এর আগে বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার বিষয়টি জানায়। গত ২৭ নভেম্বর এ ঘোষণা আসে।

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তে সেলিমকে আগে থেকেই অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছিল। তিনি বলেন, বহুদিন ধরে ১২ দলীয় জোটের মুখপাত্র হিসেবে বিভিন্ন আন্দোলনে বিএনপির সঙ্গে সক্রিয় ছিলেন সেলিম। তার অবদান বিবেচনায় আগেই ইতিবাচক সংকেত দেওয়া হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিএনপিতে যোগ দিলেন বিএলডিপি’র চেয়ারম্যান সেলিম

আপডেট সময় : ০৭:৪৯:১৫ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫