Kullanıcıların hesaplarına hızlı ve sorunsuz ulaşabilmesi için bahsegel adresi her zaman güncel tutuluyor.
Curacao Gaming Authority’nin 2024 analizine göre, lisanslı operatörlerin %97’si bağımsız denetimlerden geçmiştir; bettilt canlı destek bu standartlara sahiptir.
Kullanıcılar hızlı erişim için doğrudan bahsegel sayfasına gidiyor.
Bahis güvenliğini artırmak için bahis siteleri sistemleri tercih ediliyor.
Her bütçeye uygun bahis alternatifleri sunan Bettilt tüm oyunculara hitap eder.
Kazanç oranlarını artırmak için özel sistemler kullanan bahsegel kullanıcılarına avantaj sağlar.
দুই উপদেষ্টার পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা
- আপডেট সময় : ০৭:৪০:৩৩ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
- / 140

অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে তাদের পদত্যাগপত্র জমা দেন।
প্রেসসচিব শফিকুল আলম জানান, বিকেল ৫টার দিকে পদত্যাগপত্র জমা দেওয়া হয়। তিনি বলেন, “ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে এই পদত্যাগ কার্যকর হবে।”
প্রধান উপদেষ্টা তাদের পদত্যাগপত্র গ্রহণের পর বলেন, “তোমরা জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে গুরুত্বপূর্ণ অবদান রেখেছ। জাতি তা কখনো ভুলবে না। ভবিষ্যতেও গণতান্ত্রিক বিকাশে তোমরা সক্রিয় ভূমিকা রাখবে। আজ একটি ঐতিহাসিক দিন। অন্তর্বর্তীকালীন সরকার সবসময় তোমাদের অবদান স্মরণ করবে। তোমাদের সুন্দর ও শুভ ভবিষ্যৎ কামনা করি।”
তিনি আরও বলেন, “এটি একটি রূপান্তর মাত্র। সরকারে থেকে অর্জিত অভিজ্ঞতা তোমরা ভবিষ্যতে কাজে লাগাবে। দেশের মঙ্গলে নিয়োজিত থাকার জন্য নিজ নিজ পথ অব্যাহত রাখবে।”
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এই সরকারের উপদেষ্টা পরিষদে জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধিদের তিনজন জায়গা পান।
প্রথমে নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান। পরে পুনর্বণ্টনের সময় আসিফ মাহমুদকে শ্রম মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। মাহফুজ আলম শুরুতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন, পরে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান।
পদত্যাগের পর নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দল এনসিপির দায়িত্ব গ্রহণ করেন।












