Kullanıcıların hesaplarına hızlı ve sorunsuz ulaşabilmesi için bahsegel adresi her zaman güncel tutuluyor.
Curacao Gaming Authority’nin 2024 analizine göre, lisanslı operatörlerin %97’si bağımsız denetimlerden geçmiştir; bettilt canlı destek bu standartlara sahiptir.
Kullanıcılar hızlı erişim için doğrudan bahsegel sayfasına gidiyor.
Bahis güvenliğini artırmak için bahis siteleri sistemleri tercih ediliyor.
Her bütçeye uygun bahis alternatifleri sunan Bettilt tüm oyunculara hitap eder.
Kazanç oranlarını artırmak için özel sistemler kullanan bahsegel kullanıcılarına avantaj sağlar.
ঢাকা ১৬ আসনে গণসংযোগে আমিনুল হক
- আপডেট সময় : ১০:৫০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
- / 248

বাংলাদেশের প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আজ অস্থিতিশীল অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
শুক্রবার (২৩ মে) ঢাকা-১৬ আসনের পল্লবী ও রূপনগর এলাকার দোয়ারীপাড়া এবং মুসলিম বাজারে দিনব্যাপী গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন। তিনি সাধারণ মানুষের মাঝে বিএনপির ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার কর্মসূচির লিফলেট বিতরণ করেন।
এ সময় আমিনুল হক বলেন, “গত নয় মাসে অন্তর্বর্তীকালীন সরকারে আমরা দেখতে পেয়েছি একটি মহল এবং কিছু উপদেষ্টা ক্ষমতার মোহে বিভোর হয়ে পড়েছে। তাদের ক্ষমতালিপ্সার কারণেই আজ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা ১৭ বছর ধরে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি। আজকের এই অস্থিরতা দেখার জন্য নয়। প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এখন ভেঙে পড়েছে, নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে।”
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ দেশি-বিদেশি ষড়যন্ত্রের মুখে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, “বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে লাভ হবে না। গণতন্ত্রকামী জনগণ যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত রয়েছে।”
নির্বাচন প্রসঙ্গে আমিনুল হক বলেন, “জনগণ এখন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছে। অথচ নির্বাচন নিয়ে কথা বললেই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের গায়ে আগুন ধরে যায়। তারা রাষ্ট্র সংস্কার ও স্বৈরাচার বিচারের নামে নির্বাচনী প্রক্রিয়া বিলম্বিত করার অপচেষ্টা করছে।”
তিনি সরকারকে আহ্বান জানিয়ে বলেন, “আগামী ডিসেম্বরের মধ্যেই একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচন দিন। সেই নির্বাচনের মাধ্যমেই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং দেশে স্থিতিশীলতা ফিরবে।”
৩১ দফা প্রসঙ্গে আমিনুল হক বলেন, “এই কর্মপরিকল্পনার মাধ্যমে আমরা রাষ্ট্র কাঠামোকে সংস্কার করতে চাই। তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা ও জনগণের স্বপ্ন পূরণে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং বাংলাদেশ একটী পরিপূর্ণভাবে স্বৈরাচারমুক্ত রাষ্ট্রে রূপান্তরিত হবে।”
লিফলেট বিতরণকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী তার সঙ্গে ছিলেন।
পরে বিকেলে হিল্লোল যুব সংঘ আয়োজিত “চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট” উপলক্ষে জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যও রাখেন তিনি।










