ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিপজলের বিরুদ্ধে মানহানির মামলা

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৪৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / 9

ডিপজলের বিরুদ্ধে মানহানির মামলা

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খলঅভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন তার খালাতো ভাই ও এ ওয়ান ট্রেডিং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান টাইগার। মামলায় ডিপজলের ম্যানেজার আব্দুল গণি এবং ব্যক্তিগত সহকারী খোকনকেও আসামি করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে মামলাটি দায়ের করা হয়।

আদালতের বেঞ্চ সহকারী রাসেল খন্দকার জানান, বাদীর অভিযোগ আমলে নিয়ে আদালত বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, ব্যবসায়িক সুনাম ও পরিচিতিকে কেন্দ্র করে ঈর্ষান্বিত হয়ে ডিপজল দীর্ঘদিন ধরে বাদীর মানহানির চেষ্টা করে আসছেন। এরই ধারাবাহিকতায় গত বছরের ৩ আগস্ট ডিপজলের ম্যানেজার আব্দুল গণি দারুস সালাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডিতে অভিযোগ করা হয়, আজিজুর রহমান টাইগারের নির্দেশে কয়েকজন ব্যক্তি ডিপজলের ভাড়া দেওয়া নাভানা সিএনজি ফিলিং স্টেশনের সাইনবোর্ড ভেঙে নিজেদের নামে নতুন সাইনবোর্ড স্থাপনের চেষ্টা করেন এবং পরবর্তী মাস থেকে ওই সম্পত্তির ভাড়া দাবি করেন। তবে মামলার দাবি অনুযায়ী, পুলিশি তদন্তে এ ঘটনায় বাদীর সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

বাদীর ভাষ্য, সংশ্লিষ্ট সম্পত্তির প্রকৃত মালিক তিনি। অথচ ডিপজল সেটিকে নিজের সম্পত্তি দাবি করে ফেসবুকে পোস্ট দেন, যার মাধ্যমে তাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হয়।

এছাড়া ওই অভিযোগ টেলিভিশন, সংবাদপত্র ও বিভিন্ন অনলাইন গণমাধ্যমে প্রচারিত হওয়ায় তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে এবং ব্যবসায়িক সুনাম নষ্ট হওয়ার পাশাপাশি তিনি কোটি টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডিপজলের বিরুদ্ধে মানহানির মামলা

আপডেট সময় : ০৮:৪৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬