ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

উল্টোপথে মন্ত্রীর গাড়ি, মামলা দিয়েছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৩৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 21

উল্টোপথে মন্ত্রীর গাড়ি, মামলা দিয়েছে পুলিশ

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উল্টোপথে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের ব্যবহৃত গাড়ির চালকের বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯টা ৮ মিনিটের দিকে রাজধানীর সার্কিট হাউস রোডে এ ঘটনা ঘটে।

ট্রাফিক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মন্ত্রীর পতাকাবাহী গাড়িটি সার্কিট হাউস সড়কের উল্টো দিক দিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিল। এ সময় দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ গাড়িটি থামিয়ে দেয়। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-ঘ-১৮-২১২৫।

পুলিশ জানায়, উল্টোপথে গাড়ি চালানো ঢাকা মেট্রোপলিটন পুলিশ আইনের লঙ্ঘন। এ ঘটনায় দুটি মামলা করা হয়েছে। প্রতিটি মামলায় ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

ট্রাফিক পুলিশের আরেক কর্মকর্তা বলেন, গাড়িটি চালাচ্ছিলেন আরিফ হোসেন। তার বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মামলা করা হয়েছে।

ঘটনার সময় গাড়িতে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত নিজেও ছিলেন বলে পুলিশ জানিয়েছে। এ বিষয়ে মন্ত্রীর বক্তব্য জানতে চেষ্টা করা হচ্ছে।

পুলিশের এক কর্মকর্তা জানান, মন্ত্রীর গাড়িটি যখন উল্টোপথে যাচ্ছিল, তখন পাশের সড়ক দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহরও সচিবালয়ের দিকে যাচ্ছিল।

ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা বলেন, মন্ত্রীর গাড়ি উল্টোপথে চলার অভিযোগে মামলা হওয়ার ঘটনা দেশে নজিরবিহীন। অতীতেও যানজট এড়ানো বা দ্রুত গন্তব্যে পৌঁছাতে মন্ত্রীদের গাড়ি উল্টোপথে চলার ঘটনা সংবাদমাধ্যমে এসেছে। তবে এ ধরনের ঘটনায় মামলা হওয়ার ঘটনা এবারই প্রথম বলে দাবি পুলিশের।

ঘটনাটি বৃহস্পতিবার সচিবালয়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী নিজেও ট্রাফিক আইন মেনে চলছেন এবং যানজটের মধ্যেও তার গাড়িবহর ট্রাফিক সিগন্যাল অনুসরণ করছে। এমন পরিস্থিতিতে মন্ত্রী বা সচিবের গাড়ি উল্টোপথে চলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া অন্য শীর্ষ কর্মকর্তাদের জন্যও একটি গুরুত্বপূর্ণ বার্তা হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

উল্টোপথে মন্ত্রীর গাড়ি, মামলা দিয়েছে পুলিশ

আপডেট সময় : ০৪:৩৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬