Kullanıcıların hesaplarına hızlı ve sorunsuz ulaşabilmesi için bahsegel adresi her zaman güncel tutuluyor.
Curacao Gaming Authority’nin 2024 analizine göre, lisanslı operatörlerin %97’si bağımsız denetimlerden geçmiştir; bettilt canlı destek bu standartlara sahiptir.
Kullanıcılar hızlı erişim için doğrudan bahsegel sayfasına gidiyor.
Bahis güvenliğini artırmak için bahis siteleri sistemleri tercih ediliyor.
Her bütçeye uygun bahis alternatifleri sunan Bettilt tüm oyunculara hitap eder.
Kazanç oranlarını artırmak için özel sistemler kullanan bahsegel kullanıcılarına avantaj sağlar.
১৫ বছর পর বৈঠকে বাংলাদেশ-পাকিস্তান
- আপডেট সময় : ১১:২২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
- / 268

দীর্ঘ ১৫ বছরের বিরতির পর আবারও বৈঠকে বসছে বাংলাদেশ ও পাকিস্তান। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হবে পররাষ্ট্র দপ্তর পরামর্শ (এফওসি) শীর্ষক এই বৈঠক।
বাংলাদেশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন এবং পাকিস্তানের প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আমনা বালুচ বুধবার ঢাকায় পৌঁছেছেন। বৈঠকের পাশাপাশি তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
২০১০ সালের পর প্রথম এফওসি
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সর্বশেষ এফওসি (ফরেন অফিস কনসালটেশন) বৈঠক হয়েছিল ২০১০ সালে। এরপর দীর্ঘ সময় এ আলোচনা স্থগিত ছিল। এবার নতুনভাবে দুই দেশ ফের আলোচনায় বসছে, যা সম্পর্ক উন্নয়নের দিকেই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।
পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর সফরও আসন্ন
চলতি এপ্রিল মাসের শেষ সপ্তাহে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার-এর ঢাকা সফরের সম্ভাবনা রয়েছে। ২০১২ সালের পর এটাই হতে পারে কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর, যদিও তার সফরের সুনির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত হয়নি।










