ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোনা
  • আপডেট সময় : ১১:০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / 4

নেত্রকোণায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেত্রকোনার কলমাকান্দা ও পূর্বধলা উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে প্রায় এক ঘণ্টার ব্যবধানে এসব দুর্ঘটনা ঘটে। নিহত তিন শিশুর বয়স এক বছর, ১৮ মাস ও ছয় বছর।

নিহতরা হলো কলমাকান্দা উপজেলার রংছাতী ইউনিয়নের কালাইকান্দি গ্রামের রাজিব মিয়ার একমাত্র ছেলে মোয়াজ (১), পোগলা ইউনিয়নের শুনই গ্রামের টিটু মণ্ডলের ছেলে তাসকিন তারেক (১৮ মাস) এবং পূর্বধলা উপজেলার ধলামুলগাঁও ইউনিয়নের জামুদ গ্রামের আব্দুল আলিমের ছেলে সুমন মিয়া (৬)।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কালাইকান্দি গ্রামে বাড়ির উঠানে খেলছিল শিশু মোয়াজ। একপর্যায়ে সবার অগোচরে পাশের পুকুরে পড়ে যায় সে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর প্রায় এক ঘণ্টা পর বেলা দেড়টার দিকে একই উপজেলার শুনই গ্রামে ঘটে আরেকটি দুর্ঘটনা। বাড়ির পাশে জমে থাকা বর্ষার পানিতে পড়ে যায় ১৮ মাস বয়সী তাসকিন তারেক। তাকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে পূর্বধলা উপজেলার জামুদ গ্রামে বাড়ির সামনের পুকুরে পড়ে মারা যায় ছয় বছর বয়সী সুমন মিয়া। পরিবারের সদস্যরা জানান, খেলাধুলার সময় সবার অগোচরে পুকুরে পড়ে যায় শিশুটি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান এবং পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, নিহত শিশুদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নেত্রকোনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

আপডেট সময় : ১১:০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬