Kullanıcıların hesaplarına hızlı ve sorunsuz ulaşabilmesi için bahsegel adresi her zaman güncel tutuluyor.
Curacao Gaming Authority’nin 2024 analizine göre, lisanslı operatörlerin %97’si bağımsız denetimlerden geçmiştir; bettilt canlı destek bu standartlara sahiptir.
Kullanıcılar hızlı erişim için doğrudan bahsegel sayfasına gidiyor.
Bahis güvenliğini artırmak için bahis siteleri sistemleri tercih ediliyor.
Her bütçeye uygun bahis alternatifleri sunan Bettilt tüm oyunculara hitap eder.
Kazanç oranlarını artırmak için özel sistemler kullanan bahsegel kullanıcılarına avantaj sağlar.
ভোটের মাধ্যমে নির্বাচিত কুষ্টিয়া পৌর বিএনপি নতুন নেতৃত্ব
- আপডেট সময় : ০২:১০:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
- / 171

প্রায় ১৬ বছর পর অনুষ্ঠিত হলো কুষ্টিয়া পৌর বিএনপির সম্মেলন। গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করেন ডেলিগেট ভোটাররা।
শুক্রবার (২৭ জুন) কুষ্টিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ সম্মেলনে বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
রাত সাড়ে ৯টার দিকে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ এবং সদস্য সচিব জাকির হোসেন সরকার এ সময় উপস্থিত ছিলেন।
সভাপতি পদে ৬১১ ভোট পেয়ে নির্বাচিত হন একে বিশ্বাস বাবু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজল মাজমাদার পান ৫৯৫ ভোট। সাধারণ সম্পাদক পদে ৭৪১ ভোট পেয়ে নির্বাচিত হন কামাল উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল হাকিম মাসুদ পান ৬১১ ভোট।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন: একে বিশ্বাস বাবু, কাজল মাজমাদার, আল আমিন রানা কানাই, অ্যাড. খাদেমুল ইসলাম, মহিউদ্দিন চৌধুরী মিলন, অ্যাড. রফিকুল ইসলাম সবুজ। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন:
কামাল উদ্দিন ও আব্দুল হাকিম মাসুদ।
পৌরসভার ২১টি ওয়ার্ড থেকে আগত ডেলিগেট ভোটাররা উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সম্মেলনে মোট ভোটার ছিলেন ১,৪৯৬ জন।
বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত কুষ্টিয়া শহরে সম্মেলন ঘিরে শহরের বিভিন্ন এলাকায় তোরণ নির্মাণ, ব্যানার-ফেস্টুন টানানোসহ ব্যাপক আয়োজন করা হয়। সম্মেলন সফল করতে ওয়ার্ডভিত্তিক সভা-সমাবেশের মাধ্যমে নেতাদের নিয়ে আসে ভোটের ময়দানে।
জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, “তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিকভাবে নেতা নির্বাচিত হচ্ছে—এটাই বিএনপির শক্তি। নবনির্বাচিত নেতারা সংগঠনকে আরও পুনরুজ্জীবিত করবেন। আমরা সবাই একই দলের কর্মী।”










