Kullanıcıların hesaplarına hızlı ve sorunsuz ulaşabilmesi için bahsegel adresi her zaman güncel tutuluyor.
Curacao Gaming Authority’nin 2024 analizine göre, lisanslı operatörlerin %97’si bağımsız denetimlerden geçmiştir; bettilt canlı destek bu standartlara sahiptir.
Kullanıcılar hızlı erişim için doğrudan bahsegel sayfasına gidiyor.
Bahis güvenliğini artırmak için bahis siteleri sistemleri tercih ediliyor.
Her bütçeye uygun bahis alternatifleri sunan Bettilt tüm oyunculara hitap eder.
Kazanç oranlarını artırmak için özel sistemler kullanan bahsegel kullanıcılarına avantaj sağlar.
কুষ্টিয়ায় উদ্ধার হলো নিহত এমপি আনারের বিলাসবহুল গাড়ি
- আপডেট সময় : ০৪:১৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
- / 245

কুষ্টিয়া শহরের সাফিনা টাওয়ারের পার্কিং এলাকায় বিলাসবহুল একটি ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি উদ্ধার করেছে পুলিশ, যা নিহত ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের বলে ধারণা করা হচ্ছে।
সোমবার (৯ জুন) রাত ১২টার দিকে কুষ্টিয়ার পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থিত আটতলা সাফিনা টাওয়ারের গ্যারেজে গাড়িটি পরিত্যক্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি থেকে সংসদ সদস্য এবং সিআইপি স্টিকারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করে।
কালো রঙের গাড়িটির নম্বর ছিল ‘ঢাকা মেট্রো-ঘ ১২-৬০৬০’।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) স্বপন বলেন, “গাড়ির কাগজপত্র ঘেঁটে দেখা গেছে, এটি সাবেক এমপি আনোয়ারুল আজীম আনারের নামে নিবন্ধিত। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা জানান, সিগারেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘জেনুইন লিফ’ সাফিনা টাওয়ারের ২য়, ৩য় ও ৪র্থ তলা ভাড়া নিয়ে ব্যবহারের পাশাপাশি গাড়িটিও পার্কিং স্পেসে রেখে দেয়। কয়েক মাস ধরে এটি এখানে থাকলেও বিষয়টি নজরে আসে সম্প্রতি।
তারা আরও জানান, ভবনের পার্কিং স্পেস তিনটি ভাড়া নিয়েছেন মেহেরপুরের গাংনী পৌরসভার বাসিন্দা মো. মুস্তাফিজুর রহমান, যিনি ‘তারা টোব্যাকো’ নামের একটি প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডার। তিনি চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ভবনের তিনটি ইউনিট এবং তিনটি পার্কিং ব্যবহার করছেন।
ভবনের এক নিরাপত্তাকর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, গাড়িটি সাধারণত বাইরে বের হয় না। মাঝে মাঝে ‘শান্ত’ নামের এক চালক এসে গাড়ি স্টার্ট দেন।
জিজ্ঞাসাবাদে চালক শান্ত জানান, “আমি আগে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগার আলীর ড্রাইভার ছিলাম। এখন ‘জেনুইন লিফ’ কোম্পানিতে গাড়ি চালাই। জিএম বেলাল স্যার ও সিইও জাহিদ স্যারের নির্দেশেই মাঝে মাঝে গাড়িটি স্টার্ট দিতাম। গাড়ির মালিক কে, তা আমার জানা নেই।”
এই ঘটনার সঙ্গে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন উঠলেও, জেনুইন লিফ টোব্যাকোর সিইও জাহিদ এবং জিএম বেলালের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন বলেন, “এটি একটি স্পর্শকাতর বিষয়। আমরা সবদিক থেকে তদন্ত করছি এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
প্রসঙ্গত, ২০২৪ সালের ১২ মে বাংলাদেশ-ভারত সীমান্ত দিয়ে কলকাতায় প্রবেশ করেন এমপি আনার। ১৬ মে তিনি নিখোঁজ হন এবং ২২ মে তার হত্যার খবর প্রকাশ্যে আসে। ভারতীয় পুলিশ পরে জানায়, তাকে হত্যার পর দেহ টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়। তার দেহাবশেষের কিছু অংশ নিউটাউনের ‘সঞ্জীবা গার্ডেন’ এলাকা থেকে উদ্ধার করা হয়।
নতুন করে পাওয়া এই গাড়ির সূত্র ধরে এমপি আনার হত্যা তদন্তে নতুন মোড় নিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।











