Kullanıcıların hesaplarına hızlı ve sorunsuz ulaşabilmesi için bahsegel adresi her zaman güncel tutuluyor.
Curacao Gaming Authority’nin 2024 analizine göre, lisanslı operatörlerin %97’si bağımsız denetimlerden geçmiştir; bettilt canlı destek bu standartlara sahiptir.
Kullanıcılar hızlı erişim için doğrudan bahsegel sayfasına gidiyor.
Bahis güvenliğini artırmak için bahis siteleri sistemleri tercih ediliyor.
Her bütçeye uygun bahis alternatifleri sunan Bettilt tüm oyunculara hitap eder.
Kazanç oranlarını artırmak için özel sistemler kullanan bahsegel kullanıcılarına avantaj sağlar.
চট্টগ্রামে কেএনএফের আরও ১১ হাজারের বেশি ইউনিফর্ম জব্দ
- আপডেট সময় : ১১:১৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
- / 206

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার নয়ারহাট এলাকার একটি গুদাম থেকে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) জন্য তৈরি করা আরও ১১ হাজার ৭৮৫ পিস ইউনিফর্ম জব্দ করেছে পুলিশ। সোমবার (২৬ মে) রাতে এই অভিযান চালানো হয়।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, এসব ইউনিফর্ম পূর্বে জব্দকৃত কেএনএফের ইউনিফর্মের সঙ্গেই মিলে যায়। তবে এ বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, “আমার কাছে এ ধরনের কোনো তথ্য নেই।” এদিকে সিএমপি কমিশনার হাসিব আজিজ ও অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মাহমুদা বেগমকে একাধিকবার ফোন করা হলেও তারা সাড়া দেননি।
এর আগে ১৭ মে একই এলাকার রিংভো অ্যাপারেলস নামের একটি গার্মেন্টস কারখানা থেকে ২০ হাজার ৩০০টি কেএনএফের ইউনিফর্ম জব্দ করেছিল মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই ঘটনায় কারখানার মালিক সাহেদুল ইসলামসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। বাকি দু’জন হলেন– গোলাম আজম ও নিয়াজ হায়দার, যারা ইউনিফর্ম তৈরির জন্য অর্ডার এনেছিলেন।
ডিবি পুলিশের এসআই ইকবাল হোসেন বায়েজিদ থানায় একটি মামলা করেন। মামলার নথি অনুযায়ী, মংহলাসিন মারমা ওরফে মং নামের এক ব্যক্তির কাছ থেকে ২ কোটি টাকার চুক্তিতে এই ইউনিফর্ম তৈরির অর্ডার নেওয়া হয়েছিল। চলতি মে মাসেই এগুলো সরবরাহ করার কথা ছিল।
উল্লেখ্য, পার্বত্য বান্দরবানের রুমা ও থানছি এলাকায় কেএনএফ সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। তারা সম্প্রতি সোনালী ব্যাংকে ডাকাতিসহ নানা অপরাধে জড়িত রয়েছে।















