Kullanıcıların hesaplarına hızlı ve sorunsuz ulaşabilmesi için bahsegel adresi her zaman güncel tutuluyor.
Curacao Gaming Authority’nin 2024 analizine göre, lisanslı operatörlerin %97’si bağımsız denetimlerden geçmiştir; bettilt canlı destek bu standartlara sahiptir.
Kullanıcılar hızlı erişim için doğrudan bahsegel sayfasına gidiyor.
Bahis güvenliğini artırmak için bahis siteleri sistemleri tercih ediliyor.
Her bütçeye uygun bahis alternatifleri sunan Bettilt tüm oyunculara hitap eder.
Kazanç oranlarını artırmak için özel sistemler kullanan bahsegel kullanıcılarına avantaj sağlar.
ব্যবসায়ীদের মানববন্ধন
জামিনে মুক্তির প্রতিবাদে দিঘীনালায় অর্ধদিবস ব্যবসা বন্ধ
- আপডেট সময় : ০২:১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
- / 260

খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় অভিযুক্ত নুর ইসলামকে জামিনে মুক্তি দেওয়ার প্রতিবাদে অর্ধদিবস ব্যবসা বন্ধ রেখেছেন স্থানীয় ব্যবসায়ীরা। মঙ্গলবার (৬ মে) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাজারের সব দোকান-পাট বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন তারা। একইসঙ্গে সকাল ১০টার দিকে বাজার চত্বরে মানববন্ধন করেন দোকান মালিক ও ব্যবসায়ীরা।
বোয়ালখালী নতুন বাজার দোকান মালিক সমিতির ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক আলমগীর, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ হোসেন, ব্যবসায়ী সাধন ঘোষ ও মো. মোনাব। বক্তারা অভিযোগ করেন, “অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে সরাসরি জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া নুর ইসলামকে জামিনে মুক্তি দিয়ে প্রশাসন বাজারের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। তার মুক্তি ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।”
তারা আরও জানান, নুর ইসলামকে নতুন বাজার ব্যবসায়ী সমাজ থেকে বয়কট করা হয়েছে এবং দ্রুত পুনরায় তাকে গ্রেপ্তারের দাবি জানান। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশারি দেন নেতারা।

প্রসঙ্গত, গত ২৫ মার্চ মধ্যরাতে বোয়ালখালী নতুন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। ঘটনার পরদিন ব্যবসায়ী সাধন ঘোষের দায়ের করা মামলায় সিসিটিভি ফুটেজের সূত্র ধরে স্থানীয় ব্যবসায়ী নুর ইসলাম (৩৭)–কে ৩ এপ্রিল গ্রেপ্তার করে দিঘীনালা থানা পুলিশ। তবে তিনি সম্প্রতি জামিনে মুক্তি পান।
এদিন বাজার বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও দূরদূরান্ত থেকে আসা ক্রেতারা। অনেকে প্রয়োজনীয় পণ্য না পেয়ে খালি হাতে ফিরে যান।
এ ঘটনায় প্রশাসনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দোকান মালিক সমিতির নেতারা জানিয়েছেন, দাবি পূরণ না হলে তারা লাগাতার কর্মসূচিতে যেতে প্রস্তুত।










