Kullanıcıların hesaplarına hızlı ve sorunsuz ulaşabilmesi için bahsegel adresi her zaman güncel tutuluyor.
Curacao Gaming Authority’nin 2024 analizine göre, lisanslı operatörlerin %97’si bağımsız denetimlerden geçmiştir; bettilt canlı destek bu standartlara sahiptir.
Kullanıcılar hızlı erişim için doğrudan bahsegel sayfasına gidiyor.
Bahis güvenliğini artırmak için bahis siteleri sistemleri tercih ediliyor.
Her bütçeye uygun bahis alternatifleri sunan Bettilt tüm oyunculara hitap eder.
Kazanç oranlarını artırmak için özel sistemler kullanan bahsegel kullanıcılarına avantaj sağlar.
বাংলাদেশের ১১২ রানের লিড, শান্ত-জাকের আলীতে ভরসা
- আপডেট সময় : ১১:০৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
- / 218

সিলেট টেস্টে তৃতীয় দিন শেষে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা শক্তিশালী প্রতিরোধ গড়েছে। জিম্বাবুয়ের প্রথম ইনিংসের ২৭৩ রানের জবাবে ৮২ রানে পিছিয়ে থেকে বাংলাদেশ মাঠে নামলেও, দ্বিতীয় ইনিংসে তারা ৪ উইকেটে ১৯৪ রান তুলতে সক্ষম হয়েছে। এর ফলে বাংলাদেশ এখন ১১২ রানের লিড নিয়ে খেলছে।
বাংলাদেশের ব্যাটিংয়ের মঞ্চে অবিচ্ছিন্নভাবে ব্যাটিং করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও জাকের আলী। ১৫.২ ওভার ব্যাটিং করার পর তারা এখন পর্যন্ত ৩৯ রানে অপরাজিত আছেন। শান্ত ক্যারিয়ারের পঞ্চম ফিফটি তুলে নিয়ে ১০৩ বলে ৭ বাউন্ডারিতে ৬০ রানে অপরাজিত আছেন, অন্যদিকে ৬০ বলে ৩ বাউন্ডারিতে জাকের ২১ রানে অপরাজিত।
এর আগে তৃতীয় দিনের খেলা শুরু হয়েছিল ১ উইকেটে ৫৭ রান নিয়ে। যদিও দিনের শুরুতে বৃষ্টি ছিল, যা খেলার শুরুর সময়ের ওপর প্রভাব ফেলেছিল। প্রায় দুই ঘণ্টা পর, দুপুর ১টায় খেলা শুরু হয়।
খেলার শুরুতেই ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিলেন জয়, কিন্তু তিনি স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়ে যান। ৬৫ বল খেলে ৩৩ রান করেন তিনি। এরপর মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত তৃতীয় উইকেটে ৬৫ রানের পার্টনারশিপ গড়েন। কিন্তু ৩৫তম ওভারে ভিক্টর নুয়াসি মুমিনুলকে আউট করেন, যিনি ৮৪ বলে ৪৭ রান করে ফেরেন।
এরপর ১৭ রান যোগ হতেই মুশফিকুর রহিমও আউট হন। মাত্র ৪ রান করে ব্লেসিং মুজারাবানির বলে ক্যাচ হন। মুশফিকের আউটের পরই চলে আসে চা বিরতির ঘণ্টা।
তৃতীয় দিনের শেষে বাংলাদেশের ১১২ রানের লিডের সঙ্গে শান্ত ও জাকেরের ব্যাটিংয়েই বাংলাদেশে জয়লাভের সম্ভাবনা উজ্জ্বল।











