ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আনঅফিশিয়াল মোবাইল ফোন নিয়ে নতুন সিদ্ধান্ত

অর্থনৈতিক প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:২৯:১৮ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • / 367

আনঅফিশিয়াল মোবাইল ফোন নিয়ে নতুন সিদ্ধান্ত

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম। এ অবস্থায় মজুদ ও পাইপলাইনে থাকা আনঅফিশিয়াল মোবাইল ফোন বিক্রির জন্য নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার সচিবালয়ে হ্যান্ডসেট উৎপাদক, বিটিআরসি ও মোবাইল ব্যবসায়ীদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, আনঅফিশিয়াল ফোন বিক্রির জন্য বিক্রেতারা মার্চ মাস পর্যন্ত সময় পাবেন। অর্থাৎ মার্চ পর্যন্ত ক্রেতারা আনঅফিশিয়াল ফোন কিনলেও স্বয়ংক্রিয়ভাবে তা নিবন্ধিত হবে। মার্চের পর থেকে আনঅফিশিয়াল ফোন বিক্রি আর কোনোভাবে অনুমোদিত হবে না।

বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সভাপতি মো. আসলাম। তিনি জানান, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সরকার আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

এদিকে, সন্ধ্যা ৬টার দিকে কারওয়ান বাজারে এনইআইআর সিস্টেম সংস্কারের দাবিতে ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। মোবাইল ফোন বিক্রেতাদের আন্দোলন বিষয়ে মো. আসলাম বলেন, “সবার সঙ্গে আলোচনা করে আন্দোলন প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আনঅফিশিয়াল মোবাইল ফোন নিয়ে নতুন সিদ্ধান্ত

আপডেট সময় : ০৯:২৯:১৮ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫