Kullanıcıların hesaplarına hızlı ve sorunsuz ulaşabilmesi için bahsegel adresi her zaman güncel tutuluyor.
Curacao Gaming Authority’nin 2024 analizine göre, lisanslı operatörlerin %97’si bağımsız denetimlerden geçmiştir; bettilt canlı destek bu standartlara sahiptir.
Kullanıcılar hızlı erişim için doğrudan bahsegel sayfasına gidiyor.
Bahis güvenliğini artırmak için bahis siteleri sistemleri tercih ediliyor.
Her bütçeye uygun bahis alternatifleri sunan Bettilt tüm oyunculara hitap eder.
Kazanç oranlarını artırmak için özel sistemler kullanan bahsegel kullanıcılarına avantaj sağlar.
নতুন দাম কার্যকর আজ থেকেই
সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ১৪ টাকা
- আপডেট সময় : ১০:১৬:২৯ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
- / 230

অবশেষে ভোজ্যতেল মিলমালিকেরা প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৪ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ফলে এখন থেকে বোতলজাত এক লিটার সয়াবিন তেল ১৮৯ টাকায় বিক্রি হবে, যা আগে ছিল ১৭৫ টাকা। রোববার (১৩ এপ্রিল) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
সংগঠনটি জানায়, নতুন মূল্য আজ থেকেই কার্যকর করা হয়েছে।
এছাড়া পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৯২২ টাকা, পূর্বে যা ছিল ৮৫২ টাকা।
খোলা সয়াবিন ও পাম তেলের দামও লিটারে ১২ টাকা বাড়িয়ে ১৬৯ টাকা করা হয়েছে, যা আগে ছিল ১৫৭ টাকা।
সূত্র জানায়, ঈদকে সামনে রেখে ২৭ মার্চ মিলমালিকেরা বোতলজাত তেলে ১৮ টাকা এবং খোলা তেলে ১৩ টাকা বৃদ্ধির প্রস্তাব দেন। ১ এপ্রিল ভোজ্যতেলে কর-সুবিধার মেয়াদ শেষ হওয়ার পর মিলগুলো নতুন দর কার্যকরের জন্য বাণিজ্য মন্ত্রণালয় ও ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের কাছে প্রস্তাব পাঠায়।
এর আগে সর্বশেষ গত বছরের ৯ ডিসেম্বর বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়িয়ে লিটারে ১৭৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।
এদিকে, ট্যারিফ কমিশন ভোজ্য তেল আমদানিতে শুল্ক-কর রেয়াত সুবিধা আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দিলেও এনবিআর এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি।











