Kullanıcıların hesaplarına hızlı ve sorunsuz ulaşabilmesi için bahsegel adresi her zaman güncel tutuluyor.
Curacao Gaming Authority’nin 2024 analizine göre, lisanslı operatörlerin %97’si bağımsız denetimlerden geçmiştir; bettilt canlı destek bu standartlara sahiptir.
Kullanıcılar hızlı erişim için doğrudan bahsegel sayfasına gidiyor.
Bahis güvenliğini artırmak için bahis siteleri sistemleri tercih ediliyor.
Her bütçeye uygun bahis alternatifleri sunan Bettilt tüm oyunculara hitap eder.
Kazanç oranlarını artırmak için özel sistemler kullanan bahsegel kullanıcılarına avantaj sağlar.
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি
- আপডেট সময় : ০৮:০১:২৬ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
- / 225

বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক শুরু হয়েছে। শনিবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিএনপির একটি প্রতিনিধিদল রাজধানীর যমুনাস্থ প্রধান উপদেষ্টার কার্যালয়ে পৌঁছে বৈঠকে অংশ নেয়।
বিএনপি প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। দলের পক্ষে আরও উপস্থিত রয়েছেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমদ।
বৈঠক শেষে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে তাঁদের দলের আমির সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছিলেন। প্রধান উপদেষ্টার সঙ্গে সার্বিক বিষয়ে আলোচনার জন্য তারা সময় চেয়েছিলেন এবং শনিবার রাতেই তাঁদের সাক্ষাতের সময় নির্ধারিত হয়েছে।
অন্যদিকে, এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন জানান, দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাত সাড়ে ৮টায় যমুনাস্থ রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আমন্ত্রণে সাক্ষাৎ করবে।










