ঢাকা ০১:১৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সেনাবাহিনী নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইএসপিআরের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:১৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • / 8
দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে ঘিরে অনলাইন প্ল্যাটফর্ম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়ে সতর্ক করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ()। এসব প্রচারের মাধ্যমে জনসাধারণের মধ্যে বিভ্রান্তি তৈরি এবং সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

আইএসপিআরের বক্তব্য অনুযায়ী, সম্প্রতি বিভিন্ন ডিজিটাল মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন তথ্য প্রচারের প্রবণতা দেখা যাচ্ছে। এ ধরনের প্রচারের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যাচাইবিহীন তথ্যের ওপর নির্ভর না করতে এবং এ ধরনের অপপ্রচারে প্রভাবিত না হওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

আইএসপিআর আরও জানিয়েছে, সুসংহত চেইন অব কমান্ড, পারস্পরিক আস্থা, ঐক্য, শৃঙ্খলা ও পেশাদারিত্বের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালন করে যাচ্ছে। দেশের সুরক্ষা এবং জনগণের প্রতি অর্পিত দায়িত্ব পালনে বাহিনীটি দৃঢ়প্রতিজ্ঞ।

সেনাবাহিনী ও সেনাপ্রধান সম্পর্কে কোনো তথ্য জানার ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমের অযাচাইকৃত পোস্টের পরিবর্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণা ও নির্ভরযোগ্য তথ্যসূত্র অনুসরণ করার আহ্বান জানিয়েছে আইএসপিআর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সেনাবাহিনী নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইএসপিআরের

আপডেট সময় : ০১:১৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬