রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। তার শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন।
শনিবার (১৩ ডিসেম্বর) হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদির হৃৎপিণ্ড ও ফুসফুস কাজ করছে। তবে এখনো তার মস্তিষ্কের কোনো কার্যক্রম পাওয়া যাচ্ছে না।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। সে সময় তিনি ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণায় যুক্ত ছিলেন বলে জানা গেছে।
গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলে প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকরা সর্বোচ্চ চিকিৎসা সহায়তা অব্যাহত রেখেছেন।
প্রকাশক: মো. আরমান শরীফ
সম্পাদক: জিললুর রহমান চৌধুরী
নির্বাহী সম্পাদক: মোঃ মনিরুল ইসলাম
অফিস: বাসা: ২৭, রোড: ৭/ডি, সেক্টর :৯, উত্তরা মডেল টাউন
ই-মেইল: octopusy2816@gmail.com