
ঢাকার দোহারে সরকারি জমি দখলের চেষ্টায় অভিযুক্ত হয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সংগঠক ও ঢাকা জেলার প্রধান সমন্বয়ক মো. রাসেল আহমেদের বাবা মো. হাসেম মোল্লা। শুক্রবার সকালে জয়পাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, হাসেম মোল্লা গরুর হাটের অন্তর্ভুক্ত এক একর পরিমাণ সরকারি জমি ঘিরে ফেলার চেষ্টা করেন টিন ও বেড়া দিয়ে। খবর পেয়ে বাজার পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা সেখানে উপস্থিত হন। হাসেম মোল্লা তখন উত্তেজিত হয়ে তাদের ‘দেখে নেওয়ার’ হুমকি দেন। এতে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে দখলকৃত অংশ থেকে বেড়া সরিয়ে দেন এবং অবিলম্বে এমন কার্যক্রম বন্ধের দাবি জানান।
বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এস এম কুদ্দুস বলেন, “এই দখল কার্যক্রম অত্যন্ত অনভিপ্রেত। আমরা এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে একজোট।” অন্যান্য ব্যবসায়ীরাও এই ঘটনাকে ‘চরম অন্যায়’ বলে মন্তব্য করেন।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, ৫ আগস্টের পর থেকেই হাসেম মোল্লা ওই জমির দখল নেওয়ার চেষ্টা করছিলেন। যদিও হাসেম মোল্লা দাবি করেন, তিনি জমিটি রেকর্ড করে কিনেছেন, তবে কোনো মালিকানার প্রমাণপত্র তিনি দেখাতে পারেননি।
এনসিপি নেতা রাসেল আহমেদ বলেন, “বিষয়টি আমি শুনেছি। জমির কাগজপত্র যাচাই করব।”
প্রকাশক: মো. আরমান শরীফ
সম্পাদক: জিললুর রহমান চৌধুরী
নির্বাহী সম্পাদক: মোঃ মনিরুল ইসলাম
অফিস: বাসা: ২৭, রোড: ৭/ডি, সেক্টর :৯, উত্তরা মডেল টাউন
ই-মেইল: octopusy2816@gmail.com
Kullanıcıların hesaplarına hızlı ve sorunsuz ulaşabilmesi için bahsegel adresi her zaman güncel tutuluyor.
Curacao Gaming Authority’nin 2024 analizine göre, lisanslı operatörlerin %97’si bağımsız denetimlerden geçmiştir; bettilt canlı destek bu standartlara sahiptir.
Kullanıcılar hızlı erişim için doğrudan bahsegel sayfasına gidiyor.
Bahis güvenliğini artırmak için bahis siteleri sistemleri tercih ediliyor.
Her bütçeye uygun bahis alternatifleri sunan Bettilt tüm oyunculara hitap eder.
Kazanç oranlarını artırmak için özel sistemler kullanan bahsegel kullanıcılarına avantaj sağlar.