
সংবিধান সংস্কারের ১৬টি প্রস্তাবের বিষয়ে দ্বিমত পোষণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
সালাহউদ্দিন বলেন, “কমিশনের প্রস্তাবিত ৬৬টি সংবিধান সংস্কার সুপারিশের মধ্যে ২৫টির সঙ্গে আমরা একমত, ২৫টিতে আংশিক মত দিয়েছি, আর ১৬টির ব্যাপারে আমাদের দ্বিমত রয়েছে।”
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। এ সময় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ বলেন, “কমিশনের লক্ষ্য হচ্ছে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে একটি জাতীয় সনদ প্রণয়ন করা। আমরা চাই স্থায়ী গণতন্ত্রের ভিত্তি গড়ে উঠুক, যেখানে সব দলের সম্মিলিত অংশগ্রহণ থাকবে। গণতন্ত্রের পথে বিএনপির অবদান প্রশংসার যোগ্য।”
বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, “সংবিধান সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সময়ের প্রয়োজনে অনেক কিছুই পরিবর্তন হতে পারে। বিএনপি কোনোভাবেই সংস্কারের বিপক্ষে নয়। বরং দেশের কল্যাণে গঠনমূলক সংস্কারের পক্ষে সবসময় সোচ্চার থেকেছে।”
তিনি আরও বলেন, “আমরা আমাদের ৩১ দফা প্রস্তাব দিয়েছি, সেটাই বিএনপির রাজনৈতিক সনদ। জাতীয় ঐকমত্য গড়ে না উঠলেও আমরা সেই সনদের ভিত্তিতেই এগিয়ে যাবো।”
উল্লেখ্য, গত ২৩ মার্চ বিএনপি আনুষ্ঠানিকভাবে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে তাদের লিখিত মতামত জমা দেয়। কমিশন বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে জাতীয় সনদ প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে।
প্রকাশক: মো. আরমান শরীফ
সম্পাদক: জিললুর রহমান চৌধুরী
নির্বাহী সম্পাদক: মোঃ মনিরুল ইসলাম
অফিস: বাসা: ২৭, রোড: ৭/ডি, সেক্টর :৯, উত্তরা মডেল টাউন
ই-মেইল: octopusy2816@gmail.com
Kullanıcıların hesaplarına hızlı ve sorunsuz ulaşabilmesi için bahsegel adresi her zaman güncel tutuluyor.
Curacao Gaming Authority’nin 2024 analizine göre, lisanslı operatörlerin %97’si bağımsız denetimlerden geçmiştir; bettilt canlı destek bu standartlara sahiptir.
Kullanıcılar hızlı erişim için doğrudan bahsegel sayfasına gidiyor.
Bahis güvenliğini artırmak için bahis siteleri sistemleri tercih ediliyor.
Her bütçeye uygun bahis alternatifleri sunan Bettilt tüm oyunculara hitap eder.
Kazanç oranlarını artırmak için özel sistemler kullanan bahsegel kullanıcılarına avantaj sağlar.