নরসিংদী জেলার রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার আজও ছোট্ট শিশু তুলি পালের মুখে হাসি ফুটিয়েছেন। এমন মহৎ কাজের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রশংসায় ভাসছেন তিনি।
এর আগেও মাসুদ রানা বিভিন্ন সময় সামাজিক দায়িত্ব পালন করে প্রশংসা কুড়িয়েছেন।
তিনি সরকারি ফেসবুকে লিখেন, তুলি পাল শুনেছিল, ইউএনও অফিসে প্রতিবন্ধী মানুষের জন্য হুইল চেয়ার পাওয়া যায়। সেই আশায় খালি গায়ে হন্তদন্ত হয়ে সে চলে আসে অফিসে। উদ্দেশ্য একটাই; হাঁটতে না পারা দিদির জন্য একটি হুইল চেয়ার চাওয়া।
অফিসে এসে সরলভাবে তুলি বলে, “আমার দিদির জন্য একটা গাড়ি দেন।” কথোপকথনে জানা যায়, তাদের মা নেই। তার দিদি হাঁটতে পারেন না। পরিবারের অসহায় অবস্থার কথা শুনে তুলির জন্য নতুন জামা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তার সঙ্গে থাকা ছোট্ট শিশু কৃষ্ণের জন্যও কেনা হয় নতুন পোশাক।
নতুন জামা পরে দিদির জন্য একটি হুইল চেয়ার নিয়ে বাড়ির পথে রওনা হয় তুলি। রায়পুরা পৌরসভার হরিপুর এলাকায় তাদের বাড়ি। অফিসের স্টাফদের সঙ্গে নিয়ে রিকশায় করে তুলি ও তার পরিবারের সদস্যদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
দিদির জন্য হুইল চেয়ার আর নিজের গায়ে নতুন জামা; দুই আনন্দে তুলির মুখে ফুটে ওঠে মায়াভরা এক হাসি। সেই হাসি হয়তো দীর্ঘদিন মনে গেঁথে থাকবে।
তুলির মতো শিশুদের ছোট ছোট চাওয়া পূরণ হোক, তাদের মুখে ফুটে উঠুক এমন নির্মল হাসি। ভালো থাকুক তুলি, ভালো থাকুক তুলিরা। তাদের ভবিষ্যৎ হোক আরও সুন্দর ও নিরাপদ।
প্রকাশক: মো. আরমান শরীফ
সম্পাদক: জিললুর রহমান চৌধুরী
নির্বাহী সম্পাদক: মোঃ মনিরুল ইসলাম
অফিস: বাসা: ২৭, রোড: ৭/ডি, সেক্টর :৯, উত্তরা মডেল টাউন
ই-মেইল: octopusy2816@gmail.com