রাজধানী ঢাকার মোহাম্মদপুর থানার শাহজাহান রোডের একটি বাসায় মা ও মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতরা হলেন মা মালাইলা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজ (১৫)। গৃহকর্মী তাদেরকে হত্যা করে পালিয়েছে বলে ধারণা করছে পুলিশ।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন।
তিনি জানান, আজ সকালে খবর পেয়ে শাহজাহান রোডের ওই বাসায় পুলিশ পাঠানো হয়েছে। ভবনটির ৭ তলার বাসায় হত্যাকাণ্ডটি ঘটেছে। কি কারণে এই হত্যাকাণ্ড এখনো জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।
লায়লার স্বামী আজিজুর রহমান উত্তরার একটি স্কুলের শিক্ষক। সকালে তিনি বাইরে গিয়েছিলেন। সাড়ে ১০টার দিকে বাসায় ফিরে স্ত্রী-কন্যার লাশ দেখতে পান বলে পুলিশকে জানিয়েছেন।
প্রকাশক: মো. আরমান শরীফ
সম্পাদক: জিললুর রহমান চৌধুরী
নির্বাহী সম্পাদক: মোঃ মনিরুল ইসলাম
অফিস: বাসা: ২৭, রোড: ৭/ডি, সেক্টর :৯, উত্তরা মডেল টাউন
ই-মেইল: octopusy2816@gmail.com