জাতীয় সংসদের আসন সংখ্যা বাড়িয়ে ৬০০ করার সুপারিশ করেছে নারীবিষয়ক সংস্কার কমিশন। এই প্রস্তাবে প্রতিটি নির্বাচনী এলাকায় দুটি করে আসন রাখার কথা বলা হয়েছে—একটি সাধারণ, অপরটি নারীদের জন্য সংরক্ষিত। উল্লেখযোগ্যভাবে, উভয় আসনে সরাসরি ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের সুপারিশ করেছে কমিশন।
শনিবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কমিশনের প্রধান শিরীন পারভীন হক। এর আগে বিকেল সাড়ে ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন তিনি ও অন্যান্য সদস্যরা।
[caption id="attachment_1062" align="aligncenter" width="300"]
নারীবিষয়ক সংস্কার কমিশন[/caption]
প্রতিবেদন হস্তান্তরের সময় শিরীন পারভীন হকের সঙ্গে ছিলেন ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের সিনিয়র ফেলো মাহীন সুলতান, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি ফৌজিয়া করিম ফিরোজ এবং বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি কল্পনা আক্তারসহ কমিশনের অন্যান্য সদস্যরা।
উল্লেখ্য, নারী অধিকার ও সমতার প্রশ্নে কার্যকর সংস্কারের লক্ষ্যে গত ১৮ নভেম্বর মানবাধিকারকর্মী ও নারীপক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শিরীন পারভীন হককে প্রধান করে ১০ সদস্যের নারীবিষয়ক সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার।
প্রকাশক: মো. আরমান শরীফ
সম্পাদক: জিললুর রহমান চৌধুরী
নির্বাহী সম্পাদক: মোঃ মনিরুল ইসলাম
অফিস: বাসা: ২৭, রোড: ৭/ডি, সেক্টর :৯, উত্তরা মডেল টাউন
ই-মেইল: octopusy2816@gmail.com