ঢাকা ১০:০৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপি কথা রাখেনি, খালেদা জিয়ার আসনে প্রার্থী দিয়েছে দল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৫৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • / 343

এনসিপি কথা রাখেনি, খালেদা জিয়ার আসনে প্রার্থী দিয়েছে দল

দৈনিক দেশ আমার অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত নভেম্বরের শুরুতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষণা দিয়েছিল, তারা বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আসনে কোনো প্রার্থী দেবে না। তবে নির্বাচনের তফসিলের আগমুহূর্তে এই প্রতিশ্রুতি রাখেনি দলটি।

এনসিপি এখন ১২৫টি আসনে প্রার্থী ঘোষণা করেছে, যার মধ্যে দিনাজপুর-৩ আসনও রয়েছে। এখানে তাদের প্রার্থী আ হ ম শামসুল মুকতাদির, যিনি এনসিপির দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক।

এর আগে ৩ নভেম্বর বিএনপি প্রথম ধাপে ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করে। ৪ নভেম্বর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছিলেন, খালেদা জিয়ার আসনগুলোতে তাদের কোনো প্রার্থী থাকবে না। পরে দলের আহ্বায়ক নাহিদ ইসলামও খালেদা জিয়ার সম্মান জানিয়ে এই নীতির বিষয়টি নিশ্চিত করেছিলেন। এই পদক্ষেপের জন্য দলটি নেটিজেনদের প্রশংসাও পায়।

দিনাজপুর-৩ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন খালেদা জিয়া। পাশাপাশি এখানে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মইনুল আলমও প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এনসিপি কথা রাখেনি, খালেদা জিয়ার আসনে প্রার্থী দিয়েছে দল

আপডেট সময় : ০৭:৫৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫